সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল
এলাকাবাসীর মানববন্ধন

চেলা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:১২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:১২:৩৩ পূর্বাহ্ন
চেলা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সীমান্তঘেঁষা সোনালী চেলা নদীতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রবিবার (২৬ জুলাই) বিকেলে স্থানীয় চাইরগাঁও খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদীভাঙন ও পরিবেশগত ঝুঁকির বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ইজারাদাররা সরকারি নীতিমালার তোয়াক্কা না করে একাধিক ড্রেজার বা বোমা মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে। এতে নদীতীরবর্তী গ্রাম, কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। বর্ষার এ সময়ে যদি বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে নদী ভাঙন ভয়াবহ রূপ নিতে পারে। বক্তারা অবিলম্বে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন, ফজলু মিয়া, রমিজ উদ্দিন, আব্দুল আলী, মোস্তফা মিয়া, মানিক মিয়া, লালু মিয়া, মাহমুদ আলী, আবু বকর, আব্দুর রহমান, রশিদ আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স