সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কমিটি গঠন

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১০:০০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১০:০০:২৪ পূর্বাহ্ন
সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কমিটি গঠন
বাংলাদেশ সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, সুনামগঞ্জ জেলা কর্তৃক শুক্রবার বিকেল ৩টায় শহরের সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা বাড়ি এক ধর্মচক্রের আয়োজন করা হয়। এ সময় সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কমিটির সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন-এর সভাপতিত্বে ও জেলা টিমের সিনিয়র সদস্য অরুণ বৈদ্য অপু’র সঞ্চলনায় ধর্মচক্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টিমের দপ্তর স¤পাদক মানিক হালদার। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট জেলা টিমের সদস্য সাগর সরকার, নীল দাস, বিষ্ণু রবিদাস রকি, সঞ্জু দাস, শৈলেন বিশ্বাস, সুনামগঞ্জ জেলা টিমের সিনিয়র সদস্য সৌরভ ঘোষ, অমি দাস গুপ্ত, সুব্রত বর্মণ, আকাশ দাস, শ্রীবাস তালুকদার, সাগর দাস, শিপু দাস, লিকসন বর্মণ, অনুকূল বর্মণ, মৌসুমি রানী বিশ্বাস, বিশ্বকা রানী, সমর তালুকদার, যুগল বর্মণ, রনি দাস, সেবক দাস প্রমুখ। কেন্দ্রীয় টিমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৌরভ দেব বলেন, প্রতিটি জেলা ও মহানগরে একটি করে কমিটি গঠন করা হয়, যার নেতৃত্বে থাকেন একজন টিম লিডার। আগ্রহী ব্যক্তিদের স্বেচ্ছাসেবক হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এবং তাদের কাজের ভিত্তিতে বিভিন্ন পদে পদায়ন করা হয়। ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম যেমন, শিক্ষা, স্বাস্থ্য, ত্রাণ ইত্যাদি বিভাগের জন্য আলাদা আলাদা স্বেচ্ছাসেবক দল থাকে। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির জন্য নিয়মিত প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। কেন্দ্রীয় টিমের দপ্তর স¤পাদক মানিক হালদার সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ি কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্ম চক্র আয়োজনের সুযোগ দেওয়ার জন্য এবং বলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিটি টিমে কিছু সক্রিয় স্বেচ্ছাসেবক এবং টিম লিডার থাকেন। এছাড়াও, ফাউন্ডেশনটি বিভিন্ন সামাজিক কার্যক্রম, যেমন: অনাথ শিশুদের সহায়তা, অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা, শিক্ষার প্রসারে কাজ করা, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রচার করা, দরিদ্রদের খাদ্য সরবরাহ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। তারেই ধারাবাহিকতায় আজকে আমরা সুনামগঞ্জ দুর্জয় দত্ত পুরকায়স্থকে টিম লিডার এবং সহকারী টিম লিডার উজ্জ্বল চন্দ, টুটুল দাস টিটু ও লাকী রানী চন্দকে দিয়ে ৪ সদস্যবিশিষ্ট জেলা টিম গঠন করেছি। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স