সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫ বাসকে জরিমানা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:০৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:০৯:০১ পূর্বাহ্ন
হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫ বাসকে জরিমানা
স্টাফ রিপোর্টার :: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে শব্দদূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) বিকেলে পরিচালিত এই মোবাইল কোর্টে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৫টি যাত্রীবাহী বাসকে পৃথক মামলায় ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে অনুমোদিত শব্দমাত্রা অতিক্রমকারী ৫টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসিবুল হাসান। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম। এ সময় বিআরটিএ সুনামগঞ্জ জেলার পরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের হিসাবরক্ষক শাহাদাৎ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন জেলা পুলিশের সদস্যরা। অভিযানে চালকদের মাঝে শব্দদূষণের ক্ষতিকর দিক নিয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সতর্কতামূলক স্টিকার লাগানো হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪