সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

সুদের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৮:২৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৮:২৫:৪১ পূর্বাহ্ন
সুদের চাপ সইতে না পেরে ব্যবসায়ীর আত্মহত্যা
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জে সুদের টাকার চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন

গত সোমবার উপজেলার নতুনপাড়ার ভাড়াটে বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। কানু সরকার (৪৫) দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে। আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান কানু সরকার। চিরকুটে তিনি লিখেন, “বরাবর জামালগঞ্জ থানা অসি স্যার, আমি বিচার চাই, আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরেও মাসুক আমাকে হুমকি দেয় টাকা না দিলে পিটিয়ে টাকা আদায় করিবে। এই ভয়ে আমি আমার জীবন ত্যাগ করিলাম। আজ তিনটার ভিতর টাকা না দিলে আমার বাসার মালামাল নিয়ে যাবে এবিষয়ে নিচতলার স্বপন জানে। আমি বিচার চাই। ইতি কানু বাবু। এই মরার দায় মাসুক ও তার বউ।” প্রয়াত কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদারের মামলার অভিযোগ থেকে জানাযায়,
কানু সরকার দিরাই থেকে এসে জামালগঞ্জ নতুনপাড়ায় থাই গ্লাসের ব্যবসা করেন। সেই সুবাধে ব্যবসার অর্থ সংকট দেখা দিলে তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নেন। নিয়মিত সুদ দেওয়ার পরও সমস্যা থাকায় গত দুইমাস সুদ দিতে না পারায় আমার স্বামীকে রবীন্দ্র ভৌমিকের বাসায় এসে হুমকি দেয়। বিকেল ৩টার মধ্যে সুদসহ সমুদয় টাকা না দিলে বাসার সকল মালামাল নিয়ে যাবে। প্রতিমা তালুকদার অভিযোগে উল্লেখ করেন, আমি তখন আমার বাবার বাড়ি দিরাই ছিলাম। দিরাই থেকে মোবাইলের মাধ্যমে খবর পাই আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আমি দিরাই থেকে এসে থানায় সংবাদ দেই। থানার লোকজন এসে তাকে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। সুরতহালের সময় তার নিকট একটি চিরকুট পাই। এতে মনে হয় আমার স্বামী কানু সরকারকে আত্মহত্যার জন্য মানসিকভাবে প্ররোচিত করেন। তিনি আরো বলেন, আমার স্বামী সুদখোর মাসুক ও তার স্ত্রীর অত্যাচারে এবং চাপ প্রয়োগে আত্মহত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক বিচারের জন্য দুইজনকে অভিযুক্ত করে জামালগঞ্জ থানায় মামলা করেছি।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আত্মহত্যার বিষয়ে কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার বাদী হয়ে জামালগঞ্জ থানায় দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে জামালগঞ্জ থানায় আত্মহত্যা ও প্ররোচনা প্রদানের অপরাধে (৩০৬ পেনাল কোড ১৮৬০ ধারা) একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং ১১, তারিখ-২২/০৭/২৫। আসামিদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু