সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি ‎পটিয়া থেকে ৫১৪৮, এস আলমের সময়ে ইসলামী ব্যাংকে নিয়োগের চিত্র জেলায় ৫১ নদী-খালের ২০০ কি.মি. খননের পরিকল্পনা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে ‘প্রতিষ্ঠা প্রকল্পে’র অবহিতকরণ কর্মশালা দোয়ারাবাজারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অপপ্রচারের প্রতিবাদে ইসলামপুর ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন সুনামগঞ্জ শহরে মারামারি, নিরপেক্ষ তদন্ত চায় শ্রাবণের পরিবার দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ ‎বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ ‎জাতিসংঘে তারেকের প্রথম ভাষণ, সামনে বাংলাদেশের নতুন বার্তা ‎বাংলা কিউআর বাস্তবায়ন নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতবিনিময় সভা ও র‍্যালি রাজউকের নকশা অনুমোদনে ওয়ানস্টপ, প্রকল্পে জবাবদিহি নিশ্চিতের উদ্যোগ জ্বালানি তেলের দাম বাড়ায় জনসাধারণের ক্ষোভ তাহিরপুরে ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি বহিষ্কার সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব থামেনি সাদাসিধে জীবন, আলোকিত কর্মযাত্রা নজরুল বর্ষ উপলক্ষে সুনামগঞ্জ সদরে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা আব্দুল হালিমকে সংবর্ধনা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৪:০৫:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৪:০৫:১৩ পূর্বাহ্ন
বিশ্বম্ভরপুরে বিএনপি নেতা আব্দুল হালিমকে সংবর্ধনা
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক আব্দুল হালিমকে সংবর্ধনা প্রদান করেছে ধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপি। রোববার হালাবাদী আনন্দ বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জানা যায়, দলীয় নির্দেশনা অমান্য করে আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বহিষ্কৃত জনৈক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগে দল থেকে আব্দুল হালিমকে অব্যাহতি দেওয়া হয়। সম্প্রতি অব্যাহতি প্রত্যাহার করায় হালাবাদী বাজারে স্থানীয় বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে বরণ ও সংবর্ধনা প্রদান করেন বিএনপি’র নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক রাজু আহমদ। আরো বক্তব্য দেন সংবর্ধিত বিএনপি নেতা আব্দুল হালিমসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। অব্যাহতি প্রত্যাহার করায় জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাড. আব্দুল হকসহ জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আব্দুল হালিম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা

ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা