সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

সড়কবিহীন কমিউনিটি ক্লিনিক, দুর্ভোগে মানুষ

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫৫:২৯ পূর্বাহ্ন
সড়কবিহীন কমিউনিটি ক্লিনিক, দুর্ভোগে মানুষ
জাহাঙ্গীর আলম ভূঁইয়া ::
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার জন্য সুনামগঞ্জের বিভিন্ন গ্রামে তৈরি করা হয় কমিউনিটি ক্লিনিক। কিন্তু ক্লিনিক থেকে মূল সড়কে উঠার কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে চিকিৎসা সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন মানুষজন। খোঁজ নিয়ে জানাগেছে, তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন বড়দল গ্রামে ২০২২ সালে একটি কমিউনিটি ক্লিনিক তৈরি করা হলেও কোনো সংযোগ সড়ক নেই। শুধু এই ক্লিনিকই এই নয়, হাওরবেষ্টিত বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশাসহ বিভিন্ন উপজেলায় স্থাপিত বেশির ভাগ ক্লিনিকগুলোতে যাতায়াতের জন্য সড়ক নেই। ফলে শুষ্ক মৌসুমে পায়ে হেটে চলাচল কোনো রকমে করতে পারলেও বর্ষায় যাতায়াতে ভোগান্তি বেড়ে যায়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা লোকজন। এদিকে, বড়দল কমিউনিটি ক্লিনিকে যেতে দেড় লাখ টাকা ব্যয়ে বাঁশের চাটাই দিয়ে সংযোগ সড়ক তৈরি করা হলে তা স্থায়ী নয়। এই টাকায় মাটির রাস্তা নির্মাণ করার সুযোগ ছিল। পরিকল্পিতভাবে দেড় লাখ টাকা ও এর সাথে আরও বরাদ্দ বাড়িয়ে অথবা স্থানীয় ব্যবসায়ী ও ইউনিয়ন পরিষদ থেকে টাকার পরিমাণ বাড়িয়ে স্থায়ী সমাধানের উদ্যোগ নিলে সবার জন্যই উপকার হতো বলে জানিয়েছেন এলাকার সচেতনমহল। বড়দল গ্রামের বাসিন্দারা জানান, বাঁশের চাটাই দিয়ে সংযোগ সড়ক তৈরি করা হয়েছে তা স্থায়ী কোনো সমাধান নয়। তিন মাস পরেই পানি শুকিয়ে যাবে। শুকনো মৌসুমে তা কোনো কাজে লাগবে না। যা অর্থের অপচয়। যে টাকা দিয়ে বাঁশের চাটাই দেয়া হয়েছে সে টাকার সাথে বরাদ্দ বাড়িয়ে শুকনো মৌসুমে মাটির সড়ক নির্মাণ করা হলে সড়কটি স্থায়ী হতো। একই সাথে সবার উপকার হতো সারা বছরই। তাহিরপুর উপজেলার অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক বিকাশ রঞ্জন সরকার বলেন, বর্ষায় ৬ মাস বড়দল নয়াহাটি কমিউনিটি ক্লিনিক পানিবেষ্টিত থাকায় সেবাদাতা ও সেবাগ্রহিতাদের যাতায়াতের সুবিধার জন্য ইউএনও স্যার, তাহিরপুর, সুনামগঞ্জ কর্তৃক বরাদ্দকৃত দেড় লাখ টাকায় নির্মাণ করা হয়েছে বাঁশের সাঁকো/চাটাই। সাঁকোটি এ বৎসর বর্ষা মৌসুমে সংশ্লিষ্টদের যাতায়াত সুবিধা দিলেও বর্ষা পরবর্তী শুকনো মৌসুমে এটি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাই বেশি। তাই আগামী শুকনো মৌসুমে সেবাদাতা ও সেবাগ্রহিতার সুবিধার্থে একটি স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকাবাসীসহ আমরা আরও বেশি উপকৃত হবো। এই বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, ক্লিনিকের সাথে গ্রামের মানুষ আসা যাওয়া করতে পারে না। তাই গ্রামের মানুষদের আবেদনের পরিপ্রেক্ষিতে বাঁশের চাটাইয়ের ব্যবস্থা করে দেয়া হয়েছে, যেন বর্ষায় তারা ক্লিনিকে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী