সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ১১:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ১১:০১:৩৭ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে নারীর লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টার :: বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে ‘মুজিব পল্লী’ এলাকা থেকে ময়না আক্তার (২৮) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়না আক্তার ওই গ্রামের হযরত আলীর মেয়ে। শনিবার (১৯ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। ওই নারীর পিতা হযরত আলী জানান, প্রতিদিনের মতো সকালে খেয়ে অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়ি। দুপুরে বাড়ি ফিরে দেখি ময়না ঘরের ভেতর গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। আমি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়। তবে পুলিশ আসার আগেই আমরা লাশ নামিয়ে ফেলি। নিহতের বোন শাহারা আক্তার জানান, ময়না দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। বিয়ের আগেই তার ভোলা জেলার সোহাগ নামে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হয়। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো, এক পর্যায়ে স্বামী তাকে ছেড়ে দেন। বর্তমানে তার দুটি মেয়ে রয়েছে। বর্তমানে তিনি বাবার বাড়িতেই বসবাস করতেন। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা, না আত্মহত্যা। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের প্রেক্ষাপট পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। তদন্ত চলছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু