সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা
প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতি

জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:২৯:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:২৯:১২ পূর্বাহ্ন
জাতিসংঘের মানবাধিকার মিশন কোনো এজেন্ডা বাস্তবায়নে হাতিয়ার হবে না
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের অফিস স্থাপনে তিন বছর মেয়াদী চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার। এ খবর প্রকাশের পর পরই দেশজুড়ে তুমুল আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠন এ অফিস বন্ধ ও চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মিশন কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না। এ মিশন শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকার এবং পূর্ববর্তী সরকারের দ্বারা সংঘটিত অপরাধগুলোর জবাবদিহিতা নিশ্চিতের দিকেই মনোযোগ দেবে। শনিবার (১৯ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় একটি তিন বছরের সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় একটি মিশন পরিচালনা করবে, যার লক্ষ্য হবে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে সহায়তা প্রদান। বিবৃতিতে বলা হয়, মিশনের মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি সংস্থা ও সিভিল সোসাইটি সংগঠনগুলোর প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা নিশ্চিত করা। এই সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ যেন জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতা পূরণে সক্ষম হয়, সেই লক্ষ্যে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আইনি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান করা হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে এই উদ্যোগটি সরকারের জবাবদিহিতা ও সংস্কারের প্রতি প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, দেশের কিছু মহল জাতিসংঘের মানবাধিকার সংস্থাগুলোর মতাদর্শগত অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ একটি গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যে আস্থা রাখা সমাজ। অনেক নাগরিকই মত দিয়েছেন, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। তাই এই মিশন শুধু গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও প্রতিকার এবং পূর্ববর্তী সরকারের দ্বারা সংঘটিত অপরাধগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার দিকেই মনোযোগ দেবে। এটি কোনো সামাজিক এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে না, যা দেশের প্রচলিত আইন, সামাজিক রীতি ও সংস্কৃতির বাইরে পড়ে। সরকার আশা করছে, এই মিশন সর্বদা স্বচ্ছতা বজায় রাখবে এবং স্থানীয় অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। জাতিসংঘ কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, তারা বাংলাদেশের সংস্কৃতি ও ধর্মীয় বাস্তবতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কাজ করবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে, দেশের স্বার্থে যদি কখনো এই অংশীদারত্ব অসামঞ্জস্যপূর্ণ মনে হয়, তবে চুক্তি থেকে সরে আসার সার্বভৌম অধিকার বাংলাদেশ সরকারের থাকবে। সরকার আরও বলেছে, যদি পূর্ববর্তী সরকারের আমলে এ ধরনের একটি আন্তর্জাতিক অফিস থাকত, যেখানে বিচারবহির্ভূত হত্যাকা- ও গণহত্যা হয়েছিল। তাহলে অনেক অপরাধ তদন্ত ও প্রমাণিত করা যেত এবং বিচার নিশ্চিত হতো। বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার রক্ষায় বর্তমান সরকারের অঙ্গীকার কেবল মতাদর্শ নয়, বরং ন্যায়ের ভিত্তিতে গড়ে উঠেছে। এই অংশীদারত্বকে সরকার একটি সুযোগ হিসেবে দেখছে - সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির এবং নাগরিকদের অধিকতর সুরক্ষা প্রদানের, যা হবে দেশের নিজস্ব আইন, মূল্যবোধ ও জনগণের কাছে জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স