সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৮:২১ পূর্বাহ্ন
সরকারি জায়গা দখল করে গড়ে তোলা ১০ দোকান উচ্ছেদ
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ি বাজারে সরকারি জায়গা দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার (১৯ জুলাই) বিকালে এই অভিযান পরিচালনা করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ। অভিযানে খেয়াঘাটসংলগ্ন সড়কের পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ১০টি দোকান উচ্ছেদ করা হয়। ইউএনও অরূপ রতন সিংহ বলেন, আমবাড়ি বাজার খেয়াঘাট একটি গুরুত্বপূর্ণ যাতায়াতপথ। মান্নারগাঁও, লক্ষ্মীপুর এবং সুনামগঞ্জ সদরের রঙ্গারচর ইউনিয়নের মানুষজন এই পথ ব্যবহার করেন প্রতিদিন। খেয়াঘাটের সরকারি জায়গা দখল করে রাস্তা বন্ধ করে দোকান তোলায় সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ তৈরি হচ্ছিল। জনস্বার্থে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলার প্রতিটি ইউনিয়নের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার এসআই আব্দুস সালাম, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ফরিদ উদ্দিন, তহসিলদার মুহিত আহমদ, অফিস সহায়ক কবির আহমদ, রুয়েল মিয়া প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স