সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন
কৃষক দলের মিছিল-সমাবেশ

নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:২৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৪৯:০৯ পূর্বাহ্ন
নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করা হবে : আনিসুল হক
স্টাফ রিপোর্টার ::
জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা কৃষক দল।
শুক্রবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়। জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় ও কৃষকদলের কেন্দ্রীয় সহ-সাধারণ স¤পাদক আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আনিসুল হক বলেন, নির্বাচন বানচাল করতে সুপরিকল্পিতভাবে নানা ইস্যু তৈরি করা হচ্ছে। কিন্তু কৃষক দল এ ধরনের অপচেষ্টা শক্ত হাতে প্রতিহত করবে। একটি অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, যারা বিভিন্ন পন্থায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, তাদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। জনগণের মনে যাতে কোনো প্রশ্ন না ওঠে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি সোহেল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমদ, শহিদুল ইসলাম বাবুল, আতিকুর রহমান শিহাব, দিরাই উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, শাল্লা উপজেলা আহ্বায়ক মাহতাব উদ্দিন, ছাতক উপজেলা আহ্বায়ক মনির উদ্দিন, দোয়ারা বাজার উপজেলা সদস্য সচিব নূর উদ্দিন, সদর উপজেলা সভাপতি ইকবাল হোসেন, পৌর কৃষকদল সভাপতি রোমেন আহমদ, দিরাই পৌর আহ্বায়ক মোহাম্মদ আলী, বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক আব্দুল বাছিত, জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক মোবাকর হোসেন, ধর্মপাশা উপজেলা সভাপতি ডা. ফারুক, তাহিরপুর উপজেলা আহ্বায়ক লুৎফুর রহমান প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা

বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা