সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন
ছাতক সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন
স্টাফ রিপোর্টার :: ছাতকের সীমান্ত দিয়ে ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। উপজেলার নোয়াকোট সীমান্তের ছনবাড়ি এলাকায় বুধবার সকালে তাদেরকে ঠেলে পাঠানো হয়। আটক ব্যক্তিদের মধ্যে আটটি পরিবারের ২১ জন আছেন। তাদের মধ্যে ৪ পুরুষ, ১৫ নারী ও ২টি শিশু আছে। তারা জানায়, সিলেটে ৩, যশোরে ৫, নড়াইলে ৪ ও সাতক্ষীরায় ৮ জনের বাড়ি। বিজিবি জানায়, ছাতকসহ সিলেটের কো¤পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার সীমান্ত পথ দিয়ে নারী, শিশুসহ মোট ৫৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বুধবার ভোর ৪টা, সকাল ৭টা ও বেলা ১টার দিকে পুশইনের এসব ঘটনা ঘটে। বিজিবি সূত্র জানায়, জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক সকলেই বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের আটক করে বাংলাদেশে পুশইনের জন্য বিএসএফের হাতে তুলে দেয়। বিজিবি জানায়, কো¤পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত দিয়ে পুশইনকৃত ১৯ জনের মধ্যে ৫ জন পুরুষ, ৯ জন নারী ও ৫ শিশু রয়েছে। তারা নড়াইল, কুষ্টিয়া ও খুলনা জেলার বাসিন্দা। জৈন্তাপুরের শ্রীপুর সীমান্ত দিয়ে আসা ১৩ জনের মধ্যে ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৩ শিশু রয়েছে। তাদের বাড়ি সিলেট, হবিগঞ্জ, নরসিংদী, বরিশাল ও সাতক্ষীরায়। তামাবিলের নলজুরি এলাকা দিয়ে পুশইনকৃত ২ জনের বাড়ি যশোর জেলায়। এদিকে ছাতকের নোয়াকোট সীমান্তের ছনবাড়ি এলাকা দিয়ে পুশইন করা হয়েছে ২১ জনকে। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ১৫ জন নারী ও ২ শিশু রয়েছে। তাদের বাড়ি সিলেট, নড়াইল, সাতক্ষীরা ও যশোর জেলায়। ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাই শেষে যথাযথ আইনি প্রক্রিয়ায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবি সদস্যরা কড়া নজরদারিসহ দায়িত্ব পালন করে যাচ্ছেন। সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, প্রাথমিক যাচাই-বাছাইয়ে আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে। তাঁরা বিভিন্ন সময় অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী