সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০১:০৬:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০১:০৭:৫৪ পূর্বাহ্ন
জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশসেরা সুনামগঞ্জ
স্টাফ রিপোর্টার ::
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুন মাসে দেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে ইতিহাস সৃষ্টি করেছে ‘সুনামগঞ্জ জেলা’।
স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের ‘জুন’ মাসের তুলনামূলক তথ্য অনুযায়ী এই সাফল্য অর্জন করে সুনামগঞ্জ জেলা। এই সাফল্যের পেছনে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনা ছিল অন্যতম চালিকাশক্তি।
জানাযায়, জুন মাসে সুনামগঞ্জ জেলা ৪,৪৫৭টি জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রার বিপরীতে ৯,৬৪৩টি জন্ম নিবন্ধন স¤পন্ন করেছে, যা লক্ষ্যমাত্রার ২১৬%। একই সময়ে সম্ভাব্য ১,৪৯৬টি মৃত্যুর বিপরীতে ১ বছরের মধ্যে ২,৪১৮টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার ১৬২%। সব মিলিয়ে, জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গড় শতাংশ দাঁড়িয়েছে ১৮৯.০%।
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসকের সার্বিক দিকনির্দেশনায় এবং মাঠপর্যায়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সরকার শাখার সকল কর্মকর্তার নিরলস প্রচেষ্টায় এই সফলতা এসেছে, যা জেলার জন্য অত্যন্ত আনন্দের।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, জন্মের ৪৫ দিনের মধ্যে সকল শিশুর জন্ম নিবন্ধন এবং মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন শতভাগ নিশ্চিত করতে জেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী দায়িত্বশীলতার সাথে কাজ করার ফলেই জুন মাসে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে সুনামগঞ্জ জেলা। তিনি বলেন, আমাদের এই সাফল্য প্রমাণ করে যে সম্মিলিত প্রচেষ্টা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব।
আমরা এই ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই। জেলার প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে আমরা বদ্ধপরিকর।
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধনে দ্বিতীয় স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর জেলা এবং তৃতীয় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪