সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ

পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৭:৫৬:৫৪ পূর্বাহ্ন
পুকুরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে পানিতে ডুবে সাবিদ (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে শহরের মল্লিকপুর এলাকার ইসলাম উদ্দিনের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, মঙ্গলবার বিকালে অন্যান্য যুবকদের সাথে উপজেলা প্রশাসনের পুকুরে গোসল করতে যান সাবিত নামের ওই কলেজ ছাত্র। এক পর্যায়ে সাঁতার কাটতে গিয়ে পুকুরের মধ্যস্থলে পৌঁছে গেলে পাড়ে ফেরত আসতে পারেনি সে। পুকুরে তলিয়ে গিয়ে নিখোঁজ হলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের চেষ্টায় কলেজ ছাত্রের নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত যুবকের খালাতো ভাই তামিম বলেন, সাবিদসহ আর চারপাঁচ জন বিকেলে গোসল করতে গিয়েছিলাম। আমরা পুকুরে নেমে যখন পুকুরের এপার থেকে ওপারে যাই তখন সবাই পৌঁছে গেলেও সাবিদ অনেক পিছনে পড়ে যায়। পরে পুকুরের মধ্য জায়গায় এসে সাবিদ ডুবে যায়। কয়েক মিনিট পেরিয়ে গেলে আমরা তাকে অনেক খোঁজাখুঁজি করি এবং স্থানীয়দের জানাই। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আসে। স্থানীয়রা খোঁজাখুঁজির কয়েক ঘণ্টা পর পুকুরের মধ্যখান থেকে তাকে উদ্ধার করে তাকে। সাবিদের শ্বাসকষ্ট ছিল। সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল এবং পাঁচ ওয়াক্ত নামাজও পড়তো সে। এদিকে সকল আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু