সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০৮:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৯:০৮:২৮ পূর্বাহ্ন
‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে ‘জুলাই উইমেন্স ডে’ উদযাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় জুলাই উইমেন্স ডে পালন করা হয়। অনুষ্ঠান জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয়। পরে পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত নুবা। পবিত্র গীতা থেকে পাঠ করেন অনামিকা তালুকদার সুমি। এরপর জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জুলাই আন্দোলন নিয়ে তৈরি একটি ভিডিও প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি বলেন, আমাদের মেয়েরা অতীতে যে সাহস দেখিয়েছেন ভবিষ্যতেও যেন সেই সাহস ধরে রাখেন সেই প্রত্যাশা রাখছি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ। তিনি আগামীতে যেকোনো অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে নারীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাজকিরা হক তাজিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাক জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাজনীন বেগম, সৃজন বিদ্যাপীঠের উপাধ্যক্ষ কানিজ সুলতানা, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক অ্যাডভোকেট খলিল রহমান, এনটিভির প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী, এনসিপি’র জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহাত হাসান পৌলমি, সদস্য সচিব মেহেদী হাসান সাকিব, মুখ্য সংগঠক শবনম দ্দোজা জ্যোতি, সহ মুখ্য সংগঠক মিলি আক্তার, জুলাই গণ-অভ্যুত্থানে আহত জহুর আলী প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪