সুনামগঞ্জ , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ এসএসসি’র ফলাফল পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা রেড ক্রিসেন্টের মডেল ব্রাঞ্চ ইউনিট উদ্বোধন দিরাইয়ে নজরুল বর্ষ উদযাপনের উদ্বোধন সর্বনিম্ন মজুরি বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ তাহিরপুরে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদ্বোধন, নতুন প্রজন্মকে নজরুলের আদর্শে কাজের আহ্বান সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সুনামগঞ্জে বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক

আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ : মাওলানা মামুনুল হক

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৪ ০১:২৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৪ ০১:২৪:৪৬ পূর্বাহ্ন
আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ : মাওলানা মামুনুল হক
স্টাফ রিপোর্টার :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত ও বন্যাদুর্গতদের জন্য দোয়া এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পতিত স্বৈরশাসক ও তার সহযোগীসহ সকল অপরাধীদের বিচারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস, সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহ¯পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শায়খুল হাদীস মাওলানা মামুনুল হক। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, হিংসা-বিদ্বেষমুক্ত এবং বৈষম্যহীন আগামীর বাংলাদেশ হবে সাম্প্রদায়িক সম্প্রীতির সমৃদ্ধশালী একটি নতুন বাংলাদেশ। এই জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলে কাজ করতে হবে। আল্লামা মামুনুল হক আরও বলেন, সকলে মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন যেমন কঠিন, তা রক্ষা করাও কঠিন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ১৯৭২ সালের সংবিধানে ছিনতাই করা হয়েছিল। ’৭১ সাল থেকে ’৭৫ সাল পর্যন্ত ছিল এক দলীয় বাকশাল। তিনি বলেন, আলেম সমাজের নেতৃবৃন্দ সকল শ্রেণিপেশার মানুষকে নিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করতে হবে। যাতে আগামীর বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে পরিণত হয়। মামুনুল হক বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মের কাজ, বাসস্থান ও চলাফেরা নিরাপদ রাখার ব্যবস্থা করা হবে। হাসিনা সরকারের আমলের মতো আর সংখ্যালঘু নির্যাতনের নাটক মঞ্চস্থ হবে না এ দেশে। তিনি বলেন, বিগত ৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে দেশে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেনি। ঘটবেও না। সবাই সচেতন থেকে কাজ করবেন। মামুনুল হক বলেন, সকল ইসলামী সংগঠনকে বৈষম্যের বিরুদ্ধে কাজ করতে হবে। তিনি বলেন, আওয়ামী বাদী প্রশাসনের দায়িত্বশীলদের তাদের অন্যায় কাজের জন্য বিচারের মুখোমুখি করতে হবে। পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলেন, যারা আওয়ামী লীগের ক্যাডার বাহিনী বা দালাল হিসাবে কাজ করেছেন তাদের অন্যায় কথায় ব্যবহৃত হয়েছেন। তা আর করবেন না। জনগণ আপনাদের সহযোগিতায় থাকবে। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, দেশ স্বাধীনের ৫০ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের এবং অঙ্গরাজ্য প্রতিষ্ঠায় বিভাজনের রাজনীতি। ১৭ বছর ক্ষমতায় থেকে শুধু প্রতিশোধ নিয়েছেন শেখ হাসিনা। নিজের ক্ষমতায় বিভিন্ন সভা-সমাবেশে হত্যাযজ্ঞ চালিয়েছেন। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে নিজে ক্ষমতায় থেকেছেন। তিনি বলেন, শেখ হাসিনার বাবার ভাস্কর্য নির্মাণ না করতে বলেছিলাম আমরা। কারণ এই মূর্তিগুলো তার বাবার অপমানের কারণ হতে পারে। আরও বলেছিলাম, আপনার টাকায় আপনার বাবার মূর্তি নির্মাণ করে ঘরে রেখে দিন। আমাদের টাকা অপচয় করবেন না। তখন মানেন নি তিনি। মামুনুল হক অন্তবর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, প্রতিটি হত্যাকা-ের বিচার করতে হবে। এদেশের মাটিতে শেখ হাসিনাকে টেনে এনে বিচারের ব্যবস্থা করতে হবে। দেশে যত প্রকারের দুর্নীতি হয়েছে, দোষীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তিনি একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে সকলে মিলে উপদেষ্টাদের সহযোগিতা করার আহ্বান জানান। গণসমাবেশে সভাপতিত্ব করেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মুফতি আজিজুল হক। গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মাওলানা আতাউল্লাহ আমিনী, শায়খুল হাদিস মাওলানা জালাল উদ্দিন, জেলা খেলাফত মজলিসের সাধারণ স¤পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে বিভিন্ন সময়ের আন্দোলনে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনায়, আহতদের সুস্থতা দানে এবং দেশে শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পেশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক

সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক