সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

একটি সেতু শুধু কাঠামো নয়, জীবন ও উন্নয়নের সেতুবন্ধন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৩:১০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৩:১০:৪৬ পূর্বাহ্ন
একটি সেতু শুধু কাঠামো নয়, জীবন ও উন্নয়নের সেতুবন্ধন
দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামের বাস্তবতা আমাদের সুনামগঞ্জের গ্রামীণ জনগোষ্ঠীর দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ সমস্যার প্রতিচ্ছবি। তিন হাজারেরও বেশি মানুষের বসবাস, দুটি মসজিদ, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের প্রায় দশ হাজার মানুষের প্রতিদিনের চলাচলের একমাত্র ভরসা একটি বাঁশের সাঁকো। আধুনিক প্রযুক্তির এই যুগে দাঁড়িয়ে এমন দৃশ্য শুধু লজ্জাজনকই নয়, একটি দেশের সামগ্রিক উন্নয়নের কাক্সিক্ষত ভারসাম্যকে প্রশ্নবিদ্ধ করে। শুধু শিক্ষার্থী নয়, রোগী, শিশু, বৃদ্ধ - সবাইকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই বাঁশের সাঁকো পার হতে হয়। বর্ষায় এই সাঁকো ভয়াবহ রূপ নেয়। ভেঙে পড়া, ¯্রােতে ভেসে যাওয়া, পিচ্ছিল হয়ে দুর্ঘটনার আশঙ্কা প্রতিনিয়ত থেকে যায়। এতে শিক্ষা, চিকিৎসা ও নিত্য জীবনযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ব্যবসা-বাণিজ্যও ধীরগতির শিকার। অথচ স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে এসে আমরা দেশের প্রতিটি অঞ্চলে ‘উন্নয়নের জোয়ার’ বইছে বলে দাবি করি। সড়ক, সেতু, কালভার্ট নির্মাণে হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও দোয়ারাবাজারের বড়কাটা ও তার আশপাশের অঞ্চলের মানুষ এখনো সেতুর আশায় প্রহর গুনছে। স্থানীয় বাসিন্দাদের ভাষায়- “নির্বাচনের আগে প্রতিশ্রুতি, পরে বিস্মৃতি।” এটা মনে রাখতে হবে, একটি সেতু শুধু দুটি পাড় নয়, দুইটি জীবন, দুইটি সুযোগ, দুইটি সম্ভাবনাকে যুক্ত করে। একটি সেতু মানে একটি শিশুর নিরাপদে স্কুলে যাওয়া, একজন রোগীর দ্রুত হাসপাতালে পৌঁছানো, একজন কৃষকের পণ্যের সহজ বাজারজাতকরণ। একটি সেতু মানে একটি অঞ্চলের অর্থনৈতিক বিকাশের দ্বার উন্মোচন। সরকার ও স্থানীয় প্রশাসন বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্প গ্রহণ করলেও বারবার বড়কাটা ও আশপাশের গ্রামগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে কেন? স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানিয়েছেন, গার্ডার ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিন পরিদর্শনের আশ্বাস দিয়েছেন। আমরা চাই- এই আশ্বাস আর যেন দীর্ঘ প্রতীক্ষার প্রতারণা না হয়। এই মুহূর্তে জরুরি ভিত্তিতে বড়কাটা ও আশপাশের ঝুঁকিপূর্ণ সাঁকোগুলোর পরিবর্তে টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নিতে হবে। শুধু বড়কাটাই নয়, সুনামগঞ্জ জেলার বহু প্রত্যন্ত অঞ্চলে এখনও যাতায়াতের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। একটি জাতি তখনই উন্নত বলে বিবেচিত হয়, যখন তার প্রত্যন্ত অঞ্চলের মানুষও ন্যূনতম নাগরিক সুবিধা পায়। বড়কাটার সেতু শুধু একটি নির্মাণ প্রকল্প নয়, এটি স্থানীয় মানুষের শিক্ষা-চিকিৎসা-অর্থনীতির সংযোগরেখা। আজই যদি এর বাস্তবায়ন না হয়, তবে উন্নয়নের এই কল্পিত স্রোত শুধু শহরের ইট-কাঠেই সীমাবদ্ধ থাকবে, গ্রামের হাওর-পাড়ার জীবন ছুঁতে পারবে না। আমরা চাই- এই অবহেলার অবসান হোক। প্রতিশ্রুতির অবসান হোক। বড়কাটায় হোক একটি দৃশ্যমান পরিবর্তন। একটি পাকা সেতু দিয়ে ভরসা ফিরে আসুক মানুষের জীবনে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা