সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১৫:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০৯:১৫:১০ পূর্বাহ্ন
সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৩১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম স্বাক্ষরিত পত্রে কমিটি প্রকাশ করা হয়। এ কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে মরমি কবি হাসন রাজার প্রপৌত্র দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন)-কে। সুনামগঞ্জ পৌর শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমন ‘হাসন রাজা ট্রাস্ট’ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক। ২০১৮ সালে সুনামগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে তাকে বিএনপির রাজনীতিতে কখনো সক্রিয় দেখা যায়নি। এনসিপি’র সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) জানান, বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তে এনসিপি গঠন হয়েছে। এই গঠন প্রক্রিয়ায় সামাজিক দায়বদ্ধতা থেকে একজন রাজনৈতিক সচেতন হিসেবে আমি স¤পৃক্ত হয়েছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের নেতৃত্বের রাজনৈতিক দল হিসেবে নতুন বাংলাদেশ গড়তে আমার সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। বাংলাদেশের প্রায় সবকটি রাজনৈতিক দল তাদের সাংগঠনিক সূত্রপাতে সুনামগঞ্জে হাসন রাজা পরিবার বা বংশধরদের ভূমিকা রয়েছে জানিয়ে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী আরও জানান, সুনামগঞ্জের রাজনৈতিক ইতিহাস দেখলে জানাযায়, আওয়ামী লীগ, ন্যাপ, জাসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সূচনা বা গোড়াপত্তনের ইতিহাসে জড়িয়ে রয়েছে বিখ্যাত হাসন রাজার পরিবার। আমি সেই রাজনৈতিক ধারার সর্বশেষ একজন। ট্রাডিশনাল এই ধারার জন্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বসহ সিলেট বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কমিটিতে যুগ্ম সমন্বয়কারীরা হলেন মো. হারুনুর রশিদ ,আতাউর রহমান স্বপন, আবু সালেহ নাসিম, ইসহাক আমিনি, শহিদুল ইসলাম। তবে কমিটিতে যুগ্ম সমন্বয়কারী হিসেবে নাম আসা মো. হারুনুর রশিদ ফেসবুকে পোস্ট দিয়ে বলেছেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত। কমিটির অন্যান্য সদস্যরা হলেন দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল উদ্দিন, ড. করিম মিয়া, শিবনাথ বিশ্বাস, জুলপাশ খান, ফয়সাল আহমেদ, শাহানুর আলম, বিকাশ রঞ্জন তালুকদার, মো. রেজাউল করিম, আমিনুল হক শিপন, মির্জা আব্দুল অদুদ, আলী হোসেন খান, মো. নুরুল ইসলাম, আজাদ নুর মিয়া, শ্যামল দত্ত, হাসান আল মাসুম, হাফেজ আরিফুল ইসলাম সরকার, মো. শামিম আহমেদ, মো. আব্দুর রহমান দুলাল, হাফিজ আহমদ, সাদিকুর রহমান, রফিক আহমদ, মো. সাইফুল ইসলাম, মকবুল হোসেন, মো. আলী রাজ আহমেদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা

এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা