সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

সুনামগঞ্জ জেলা বাকবিশিস-এর মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৪:৩৭ পূর্বাহ্ন
সুনামগঞ্জ জেলা বাকবিশিস-এর মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকের দাবি আদায়ের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস)এর কেন্দ্রীয় সভাপতি সাংগঠনিক সফরে সুনামগঞ্জে আগমন উপলক্ষে সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুলাই শুক্রবার সন্ধ্যায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির অফিস কক্ষে জেলা বাকবিশিস-এর সভাপতি সহকারী অধ্যাপক শুভঙ্কর তালুকদারের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাকবিশিস-এর সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাকবিশিস-এর সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক রামানুজ রায়, অর্থ স¤পাদক প্রভাষক কাঞ্চন বৈদ্য এবং প্রচার ও প্রকাশনা স¤পাদক প্রভাষক রজত কান্তি রায়, সদস্য প্রভাষক হিমাদ্রি শংকর তালুকদার, স্বপন রায় প্রমুখ। সভায় বক্তারা শিক্ষাখাতের নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। কলেজ পর্যায়ে শিক্ষক স্বার্থ, প্রশাসনিক জটিলতা, এমপিওভুক্তিকরণ, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের অগ্রগতি, জাতীয় শিক্ষানীতির আলোকে উচ্চশিক্ষার আধুনিকায়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় বক্তারা আরও বলেন, শিক্ষক সমাজ শুধু পাঠদানেই নয়, জাতি গঠনে বড় ভূমিকা রাখে। তাঁদের মর্যাদা, ন্যায্য অধিকার এবং পেশাগত উন্নয়ন নিশ্চিত না হলে টেকসই শিক্ষা ব্যবস্থার কথা চিন্তা করা সম্ভব নয়। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন কলেজ থেকে আগত শিক্ষকরা তাঁদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স