সুনামগঞ্জ , শনিবার, ০১ অগাস্ট ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

বিএনপির ৩১ দফা দাবির পক্ষে বিশ্বম্ভরপুরে লিফলেট বিতরণ

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৩:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:৫৩:১০ পূর্বাহ্ন
বিএনপির ৩১ দফা দাবির পক্ষে বিশ্বম্ভরপুরে লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার :: ৩১ দফা দাবির সমর্থনে বিশ্বম্ভরপুর উপজেলায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি। শনিবার (১২ জুলাই) বিএনপি নেতা মোহন বাচ্চুর নেতৃত্বে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়। গণসংযোগকালে সংক্ষিপ্ত বক্তব্যে মোহন বাচ্চু বলেন, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ঘরে ঘরে গিয়ে ৩১ দফার লিফলেট পৌঁছে দিয়েছি। বিগত সরকার রাতে ভোট দিয়ে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে তামাশা করেছে। তারা দুর্নীতিতে ব্যস্ত থাকায় দেশের কোনো উন্নয়ন হয়নি। ইনশাল্লাহ, আগামীতেও তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়ব। তিনি আরও বলেন, সুনামগঞ্জ-৪ আসনে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয়, তবে আমি জনগণের পাশে থাকব এবং তাদের কল্যাণে কাজ করে যাব। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে। এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার যুবদল নেতা বিপ্লব এবং বিশ্বম্ভরপুর উপজেলার যুবদল নেতা সুমন মিয়া। মোটর শোভাযাত্রায় অংশ নেন সদর উপজেলা বিএনপি নেতা জিয়া, যুবদল নেতা আলমগীর, বিপ্লব, দুলাল, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা শাহজাহান মিয়া, আসদ্দর মিয়া, ইয়াকুব মিয়া, যুবদল নেতা মো. হারুন মিয়া, মতিউর রহমান, শামীম, দেলোয়ার, জিয়া, স্বেচ্ছাসেবক দল নেতা মো. ইসমাইল হোসেন, আবুল কাশেম, জহিরুল, তোফাজ্জল, ছাত্রদল নেতা রাকিব, আশরাফুল, সাগর প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪