সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

শ্রীপুর বাজারে জুয়া ও মাদকের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ জরুরি

  • আপলোড সময় : ১৩-০৭-২০২৫ ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৭-২০২৫ ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন
শ্রীপুর বাজারে জুয়া ও মাদকের বিস্তার ঠেকাতে কঠোর পদক্ষেপ জরুরি
সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজারে মাদক ও ‘ডাব্বা’ নামক জুয়ার ভয়াবহ বিস্তার এখন শুধু একটি সামাজিক ব্যাধিই নয়, বরং এটি পরিণত হয়েছে একটি প্রজন্ম ধ্বংসের যন্ত্রণাদায়ক বাস্তবতায়। বাজারের অন্তত ১০-১৫টি দোকানে প্রতিদিন খোলামেলাভাবে বসছে জুয়ার আসর। ইয়াবাসহ বিভিন্ন মাদকের সহজলভ্যতায় এলাকার উঠতি বয়সী তরুণরা দ্রুত এক ভয়ঙ্কর গহ্বরে তলিয়ে যাচ্ছে। অভিভাবকদের ভাষায়- সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা দিশেহারা। বাজার কমিটিও অসহায়। স্থানীয় পুলিশ প্রশাসন জানে, কিন্তু প্রশ্ন থেকে যায় - কেন এখনও দৃশ্যমান কোনো পরিবর্তন হচ্ছে না? সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের এমন নিষ্ক্রিয়তা গভীর উদ্বেগের। আমরা দেখেছি, যেখানে প্রশাসনের তৎপরতা জোরালো, সেখানেই মাদক ও জুয়ার মতো অসামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণে এসেছে। তাহলে শ্রীপুরে এমন নিষ্ক্রিয়তা কেন? সংঘবদ্ধ চক্রের ছায়াতলে যদি এভাবে একের পর এক তরুণ বিপথে পা রাখে, তাহলে ভবিষ্যতে সেখানে চুরি, ছিনতাই, সহিংসতাসহ অন্যান্য অপরাধও বাড়বে - এটি অনিবার্য। শুধু অভিযান চালিয়ে দায় শেষ হবে না। দরকার গোয়েন্দা নজরদারি, গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়ায় দ্রুততা এবং পুনর্বাসনের উদ্যোগ। পাশাপাশি অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল, মসজিদ ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করতে হবে। একটি প্রজন্মকে বাঁচাতে হলে এখনই সিদ্ধান্ত নিতে হবে- আমরা কি ভবিষ্যৎ রক্ষা করব, নাকি তা ধ্বংসের দিকে ঠেলে দেব?

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প