সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

১ কোটি ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

  • আপলোড সময় : ০৫-০৯-২০২৪ ০৩:৪৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৯-২০২৪ ০৩:৪৮:৪১ অপরাহ্ন
১ কোটি ৩১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার :: ছাতকে যৌথবাহিনীর অভিযানে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসময় পণ্য পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান, ইঞ্জিনচালিত নৌকা ও মোটরসাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে সুরমা নদীর ঘাট থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক সেনা ক্যা¤েপর দায়িত্বে থাকা মেজর মো. জাবির। জানা যায়, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৬টার দিকে ছাতক আকিজ প্লাস্টিক কারখানা সংলগ্ন সুরমা নদীর ঘাট থেকে ভারতীয় বিভিন্ন ধরনের চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ওষুধ, বিস্কুট, তিনটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মঈন উদ্দিন ও ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। এসময় চোরাকারবারিরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ছাতক থানার এসআই জাহাঙ্গীর আলম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে, মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ব্রিফিং করেন মেজর মো. জাবির। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না, সহকারী কমিশনার (ভূমি) আবু নাসের ও যৌথবাহিনীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স