সুনামগঞ্জ , রবিবার, ১৪ জুন ২০২৬ , ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ১১:১২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৫ ১২:১৬:০৬ পূর্বাহ্ন
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার ::
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও বালু মহালে লুটপাট বন্ধ, শ্রমিকের স্বার্থ রক্ষা এবং পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে আন্তঃউপজেলা অধিকার পরিষদ ও সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন আন্তঃউপজেলা অধিকার রক্ষা পরিষদের সভাপতি নূরুল হক আফিন্দী, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি এ কে এম আবু নাছার, জেলা সুজন’র সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহার, হাউস’র নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে কুদরত পাশা, আমার সুনামগঞ্জ এর সম্পাদক মো. সুহেল আলম, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন, দোয়ারাবাজার উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, জামালগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির সাংগঠনিক মো. মদরিছ মিয়া চৌধুরী, ধোপাজান চলতি নদীর শ্রমিক নেতা মো. হাফিজুর রহমান, নূরুল ইসলাম নূরু প্রমুখ।
বক্তারা বলেন, সম্পদ আর সৌন্দর্য্যে ভরপুর টাঙ্গুয়ার হাওরের চিত্র আজ করুণ। সুন্দরবনের পর জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি হিসেবে ঘোষিত টাঙ্গুয়ার হাওর রামসার ঘোষণার পরও সুরক্ষিত ব্যবস্থাপনার অভাবে আজ অভিভাবকহীন। সবাই মিলে যেমন ইচ্ছে তেমন ধ্বংস করছে। মাছ, গাছ, পাখিসহ জীববৈচিত্র্যের আধার, বিশেষ করে মিঠাপানির মাছের জন্য বিখ্যাত এই হাওরে অবাধ আহরণের কারণে মাছ কমছে। হাওর ভরাট, বন ও আবাসস্থল ধ্বংস, মানুষের উৎপাত ও শিকারের ফলে কমছে পাখির সংখ্যা। যে অভয়ারণ্যে ট্রলারচালিত নৌকা ঢোকাই নিষেধ, সেখানে অবাধে চলছে শতাধিক হাউসবোট। পর্যটকদের অবাধ বিচরণও হাওরের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সবার আগে পরিবেশকে গুরুত্ব দিতে হবে। আবার টাঙ্গুয়ার হাওরের পর্যটনের কারণে স্থানীয় মানুষ কোনো সুবিধা পাচ্ছে না, বরং তারা নানা ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছে। হাওরের সম্পদ বিনষ্ট হচ্ছে। এভাবে পর্যটন চলতে পারে না। স্থানীয় মানুষের স্বার্থ অবশ্যই দেখতে হবে। এখানে নৌকাগুলোকে একটি নির্দিষ্ট রুটে চলাচল করতে হবে এবং ইঞ্জিনচালিত নৌকা মূল টাঙ্গুয়ার হাওরের ঢোকার আগেই থামিয়ে দিতে হবে। এটা যদি সম্ভব না হয় তাহলে এখানে পরিবেশ বিপর্যয়ের কারণে একসময় স্বয়ংক্রিয়ভাবে পর্যটন বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকারিভাবে বালু উত্তোলন নিষিদ্ধ থাকলেও ৫ আগস্টের পর থেকে যাদুকাটা ও ধোপাজান নদী থেকে অবৈধভাবে শত কোটি টাকার বালু লুটপাট হয়েছে। যার পেছনে প্রশাসনের দুর্নীতিবাজরা জড়িত। বক্তারা বলেন, প্রাচীন ও সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি দিলে হাজারো শ্রমিক পরিবার জীবিকা রক্ষা করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম