সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

২ লক্ষ পিস নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতার ৩

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন
২ লক্ষ পিস নিষিদ্ধ বিড়িসহ গ্রেফতার ৩
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে ভারতীয় তৈরি ২ লক্ষ পিস নিষিদ্ধ নাসির বিড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৩০ জুন) রাত ৩টায় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় এসআই মাসুদ রানা, এএসআই টিংকু চরণ রায় সঙ্গীয় ফোর্সসহ সাচনা বাজার ফেরীঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক সিএনজি চালিত অটোরিকসা তল্লাশী করে ২ লক্ষ পিস নিষিদ্ধ নাসির বিড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. হাসিম মিয়ার পুত্র মো. আব্দুল মতিন (৩০), আক্তাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মো. আল আমিন (২৭), লামা চালবন গ্রামের মো. শের আলীর পুত্র মো. হাসান (২০)। জব্দকৃত বিড়ির আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ নাসির বিড়িসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী