সুনামগঞ্জ , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ , ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান অন্তর্বর্তী সরকারের সময় বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ স্বচ্ছ ভোটের প্রত্যাশা আজ ভোটের লড়াই জয় পেতে মরিয়া জামায়াত, ছাড় দিতে নারাজ বিএনপি সারাদেশে ৮৭৭০ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বিজয় মালা কার গলে? হাসননগরে দিনমজুরের বসতভিটায় ‘রহস্যজনক’ অগ্নিকান্ড সুবিধাজনক অবস্থানে কলিম উদ্দিন মিলন বিএনপি’র বাধা বিদ্রোহী জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান রাষ্ট্র পুনর্গঠনে বিএনপি প্রস্তুত : তারেক রহমান প্রচারের শেষ দিনে মুখর সুনামগঞ্জের ৫টি আসন ছাতক-দোয়ারাবাজারকে উন্নয়নসমৃদ্ধ জনপদে রূপান্তরের প্রতিশ্রুতি জামায়াত বন্ধু নয়, তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি : নাছির চৌধুরী মোল্লাপাড়ায় জামায়াত প্রার্থী সামছ উদ্দিনের নির্বাচনী সভা শান্তিগঞ্জে পিতা-পুত্রের পিআইসি, পরিবারকেন্দ্রিক একাধিক কমিটি বাঁধ নির্মাণে অনিয়মে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি মৃত সুরঞ্জিত সেন আরো শক্তিশালী!

ওয়েজখালিতে সহস্রাধিক ভারতীয় শাড়ি জব্দ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩৫:৪৩ পূর্বাহ্ন
ওয়েজখালিতে সহস্রাধিক ভারতীয় শাড়ি জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন একটি পিকআপ ও ১০৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। জব্দকৃত পিকআপের আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা এবং শাড়ির মূল্য ৯৬ লক্ষ ৬৪ হাজার টাকা। সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১১ লক্ষ ৬৪ হাজার টাকা। অভিযানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং ২৮ বিজিবি’র ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, জব্দৃকৃত ভারতীয় শাড়ি সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স