সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর

শান্তিগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ১২:৩২:১৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম ধ্বংস
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জে বিশেষ অভিযানে প্লাস্টিক দিয়ে তৈরি মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম (কিরণমালা চাই) ধ্বংস করা হয়েছে। মাছের বংশবিস্তারে সহায়তা করতে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৬ মে) সকালে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় উপজেলার দেখার হাওরে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। অভিযানকালে মাছ ধরার ৯০০টি নিষিদ্ধ কিরণমালা চাই জব্দ করা হয়। পরে সেগুলো শান্তিগঞ্জের সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে ধ্বংস করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত জেলেদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী। পাশাপাশি বিকল্প পেশায় জেলেদের উদ্বুদ্ধ করার কথাও জানান তিনি। মাছের প্রজনন বৃদ্ধিতে জেলা প্রশাসনের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ