সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জগন্নাথপুরে ভূমি মেলা উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:৩২:০৬ পূর্বাহ্ন
জগন্নাথপুরে ভূমি মেলা উদ্বোধন
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে অফিস প্রাঙ্গণে ৩ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। এর আগে উপজেলা সম্মেলন কক্ষে ভূমি মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সহজে ভূমি সেবা প্রদান ও ভূমি নিয়ে নানা সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা। এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, সানোয়ার হাসান সুনু, মো.শাহজাহান মিয়া, গোবিন্দ দেব, হুমায়ূন কবির ফরিদী, তৈয়বুর রহমান প্রমুখ। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা বলেন, ডিজিটাল সাক্ষরতা বাড়লে, ভূমি জটিলতা কমবে। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায় ও সদর এবং উপজেলার সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া মেলায় বসা স্টলে দিনব্যাপী নাগরিকদের ভূমি সেবা প্রদান করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স