সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু ভূতুড়ে মামলা, গায়েবি মামলা যেন আর না হয়, হুইপ জি কে গউছ যাদুকাটা নদী থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি আজ সিলেট আসছেন রাষ্ট্রপতি ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
ধর্মপাশায় মানববন্ধন

সেতু পুনঃনির্মাণ ও সড়ক সংস্কারের দাবি

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ১১:২৫:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৮:৫১:১৭ পূর্বাহ্ন
সেতু পুনঃনির্মাণ ও সড়ক সংস্কারের দাবি
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার কালীজানা নদীর ওপর নির্মিত জরাজীর্ণ সেতুটি পুনঃনির্মাণ ও গাবী কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে কালীজানা সেতুটির পশ্চিমপাশের সড়কে এলাকাবাসী এই মানববন্ধনের আয়োজন করে। এতে বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ অংশ নেয়। অবসরপ্রাপ্ত সিভিল সার্জন সিরাজুল হক তালুকদারের সভাপতিত্বে ও উপজেলার গাবী গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের সঞ্চালনে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক সৈয়দ জিয়াউল হক, সেলবরষ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামছুল আলম, সাবেক সাধারণ স¤পাদক মমতাজুর রহমান, সহকারী শিক্ষক আহসান তালুকদার, সামিউল নিক্সন, মশিউর রহমান, ইউপি সদস্য ইদ্রিস আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাসিম, কাকিয়াম গ্রামের বাসিন্দা মুখলেছুর রহমান, মীর্জাপুর গ্রামের বাসিন্দা আব্দুস সালাম, শরিশ্যাম গ্রামের বাসিন্দা ওয়াসিম প্রমুখ। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে উপজেলার কালীজানা সেতুটি পুনঃনির্মাণ ও গাবী গ্রামের কান্দাবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছনের সড়ক পর্যন্ত দুই কিলো ১০০মিটার সড়ক সংস্কার ও মেরামতের দাবি জানান। এলাকাবাসী জানান, উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবী গ্রামের কান্দারবাড়ীর মোড় থেকে সিংপুর গ্রামের পেছন পর্যন্ত সড়কটির দূরত্ব দুই কিলো ১০০মিটার। সড়কটি ১৯৯৫ সালে পাকাকরণ করা হলেও এর পর আর কোনো ধরণের সংস্কার ও মেরামত করা হয়নি। এই সড়কের বেশির ভাগ অংশ ১৫/২০বছর আগে ভেঙ গিয়ে জন ও যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। আর কালীজানা নদীর ওপর থাকা কালীজানা সেতুটি এলজিইডি’র অধীনে ১৯৯৭ সালে নির্মাণ করা হয়। ২০১০সালের সেতুটির একাংশ হেলে পড়লে ও সেতুটির রেলিং ভেঙে যাওয়ায় জন ও যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে ১৩টি গ্রাম ও আশপাশেরসহ অর্ধ লক্ষাধিক মানুষজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। বক্তারা এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, এই সেতুটি পুনঃনির্মাণ, সড়কটি সংস্কার ও মেরামত কাজের জন্য এলজিইডির ফ্লাড ২০২২ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই কাজটি শুরু হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি

সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি