সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৪৬:০২ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
স্টাফ রিপোর্টার :: শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) বৃত্তি তহবিল আয়োজিত ২০২৪ পর্বের চতুর্থ পর্যায়ে সুনামগঞ্জের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার মোট ৫০ জন দরিদ্র, মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে ২ লক্ষ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান বৃহ¯পতিবার দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নস্থ সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী খানকাহ শরিফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সমন্বয়কারী নূর মোহাম্মদের সঞ্চালনায় ও চামতলা ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট লক্ষ্মীপুর ইউনিয়নের শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষা বিস্তারে যে ভূমিকা রাখছে তার জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। দীর্ঘ দিন ধরে এ অঞ্চলে দারিদ্র্য বিমোচন, দাতব্য চিকিৎসালয়, মেধা বৃত্তি প্রদান, গৃহ নিমার্ণসহ বেশ কয়েকটি খাতে মানবসেবা করে যাচ্ছেন তারা। আজকে আমি এসে দেখেছি মেধা বৃত্তি প্রদানের পাশাপাশি সদর হাসপাতালের ডাক্তারের মাধ্যমে ফ্রি ওষুধসহ চিকিৎসা প্রদান এবং সুন্নাতে খতনা করানো হচ্ছে। অত্র অঞ্চলে এগুলো অনন্য উদ্যোগ। আমি শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সরকার, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাস্টকে ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা শাহআলম, মাইজভা-ারী গাউসিয়া হক কমিটির সদস্য গোলাম হোসেন, ইউপি সদস্য আহসান হাবীব, আলকাছ মেম্বার,ফুল মিয়া, নুরু, সমশের আলী, বিল্লাল মিয়া, ছিদ্দিকুর রহমান, আজর আলী, ফারুক মিয়া, আব্দুল মালেক, আজাদ হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স