সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতা

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩১:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৮:৩১:২৯ পূর্বাহ্ন
নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে বইপাঠ প্রতিযোগিতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী ২০২৫ উপলক্ষে গতকাল বৃহ¯পতিবার দুপুর ১টায় অনুষ্ঠিত হয়েছে বইপাঠ প্রতিযোগিতা। সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগারের আয়োজনে এবং সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেয় তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহরের পূর্ব মল্লিকপুরে অবস্থিত সাহিত্য সংসদ গণপাঠাগার সংলগ্ন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে। “পাঠাভ্যাস গড়ে তুলি” শীর্ষক এই ব্যতিক্রমধর্মী আয়োজনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে নিজেদের বই পড়ার অভিজ্ঞতা তুলে ধরে। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, আগামী প্রজন্মের মধ্যে সাহিত্যের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং পাঠের প্রতি আগ্রহ জাগিয়ে তুলতে সুনামগঞ্জ সাহিত্য সংসদ গণপাঠাগার নিয়মিতভাবে এমন আয়োজন করে আসছে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২৫ মে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ