সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

“যারা ঘুষ খায়, তারা অমানুষ” প্রসঙ্গে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:৫২:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৯:৫২:১৯ পূর্বাহ্ন
“যারা ঘুষ খায়, তারা অমানুষ” প্রসঙ্গে
“যারা ঘুষ খায়, তারা অমানুষ” - সুনামগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আয়োজিত গণশুনানিতে কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদের এ বক্তব্য শুধু তাৎক্ষণিক ক্ষোভ নয়, এটি দেশের কোটি মানুষের দীর্ঘদিনের দুঃখ, অভিজ্ঞতা ও হাহাকারকে প্রতিনিধিত্ব করে। দুর্নীতি এখন আর কোনো নির্দিষ্ট শ্রেণি বা পেশার মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ছড়িয়ে পড়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। প্রশাসনিক কাঠামোর সর্বনি¤œ স্তর থেকে শুরু করে নীতিনির্ধারণী পর্যায় পর্যন্ত দুর্নীতির করাল ছায়া বিস্তার করে আছে। এর ভয়াবহ পরিণতিই দেশের অর্থনীতি, প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্যসহ প্রায় সব খাতকে আজ হুমকির মুখে ফেলেছে। সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত গণশুনানিতে জনগণের মুখে উচ্চারিত অভিযোগগুলো আমাদের আত্মসমীক্ষার সুযোগ করে দেয়। জনগণ সরাসরি হাসপাতাল, পৌরসভা, নির্বাচন কার্যালয়, বিআরটিএ, সাব-রেজিস্ট্রার অফিস, পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি, হয়রানি ও অনিয়মের যে চিত্র তুলে ধরেছেন, তা নতুন কিছু নয়, কিন্তু অত্যন্ত উদ্বেগজনক। বিশেষভাবে ভূমি-সংক্রান্ত দুর্নীতির অভিযোগের আধিক্য আমাদের ভাবতে বাধ্য করে- যেখানে সাধারণ মানুষের অধিকারের সঙ্গে সরাসরি স¤পৃক্ত, সেই খাতে এতো অনিয়ম কীভাবে সম্ভব? এ থেকে পরিষ্কার, ঘুষ আর লাল ফিতার দৌরাত্ম্য সাধারণ মানুষের ন্যায্য সেবা পাওয়াকে দুরূহ করে তুলে। দুদক কমিশনারের আহ্বান ছিল- ঘুষ দেবেন না, প্রতিবাদ করুন। আমরা একমত, কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সেবা পেতে গিয়ে অনেক ক্ষেত্রেই ঘুষ দেওয়া ‘বিকল্পহীন বাধ্যতা’ হয়ে দাঁড়ায়। একা প্রতিবাদ করে প্রতিরোধ সম্ভব নয়। এই জায়গায় প্রয়োজন রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নজরদারি, জবাবদিহিতা ও নির্ভীক আইন প্রয়োগ। দুদক যদি চায় “একদিন যেন দুদকের প্রয়োজন না থাকে” তবে তাদের কার্যক্রমকে আরও বেশি জোরদার করতে হবে। শুধু সচেতনতামূলক গণশুনানি নয়, দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করতে হবে। একইসঙ্গে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনিক শুদ্ধাচার ও নাগরিক সচেতনতাই পারে দুর্নীতির এই দানবকে প্রতিরোধ করতে। আমরা আশা করি, সুনামগঞ্জের গণশুনানি একটি বার্তা দেবে- দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ শুধু কাগজে কলমে নয়, মাঠপর্যায়ে বাস্তব প্রয়োগেরও দাবি রাখে। মানুষ যখন দেখে অভিযোগের প্রতিকারে প্রতিফলন নেই, তখন আস্থা হারায়। এ আস্থা ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স