সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

পুলিশ কনস্টেবলের শাস্তির দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৯:৪৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ১০:২৬:৪১ পূর্বাহ্ন
পুলিশ কনস্টেবলের শাস্তির দাবিতে শান্তিগঞ্জে মানববন্ধন
শান্তিগঞ্জ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলায় নব্বই বছরের বৃদ্ধ হাজী মোহাম্মদ আজহার আলীর মানহানির অভিযোগে পুলিশ কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (২১ মে) দুপুর ১২টায় দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ বাজারে এ মানববন্ধনের আয়োজন করেন শিমুলবাঁক ও গনিগঞ্জ গ্রামের স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আকিকুর রহমান, সালিশ ব্যক্তিত্ব জসীম উদ্দিন, সাবেক ইউপি সদস্য তালিম উদ্দিন, যুবদল নেতা আব্দুল মজিদসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, বার্ধক্যজনিত কারণে প্রায়ই মেজাজ হারানো হাজী আজহার আলীকে পারিবারিক বিরোধের জেরে উস্কে দিয়ে ভিডিও ধারণ করেন রাজশাহী ডিভিশনে কর্মরত কনস্টেবল জুনায়েদ আহমদ আল আমিন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তাকে সামাজিকভাবে অপমানিত করা হয়। বক্তারা আরও বলেন, পুলিশ কনস্টেবল ছুটিতে এসে এমন অনৈতিক কাজ করবেন - তা কল্পনাও করেননি এলাকাবাসী। তারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং হুঁশিয়ারি দেন, দ্রুত ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ১৪ মে পারিবারিক বিরোধের জেরে কনস্টেবল জুনায়েদ নিজ মামা প্রবাসী জাহাঙ্গীর আলমের পক্ষ নিয়ে হাজী আজহার আলীর সঙ্গে বাদানুবাদে জড়ান। একপর্যায়ে গোপনে ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেন এবং ধান লুটপাটের অভিযোগ তুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স