সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

শাল্লার পিআইও নুরুন নবীকে বরখাস্তের সুপারিশ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪৬:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৮:৪৬:১৮ পূর্বাহ্ন
শাল্লার পিআইও নুরুন নবীকে বরখাস্তের সুপারিশ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত গণশুনানিতে শাল্লা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন নবী সরকারকে স্থায়ীভাবে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে আয়োজিত এ গণশুনানি শুরু হয় সকাল ১০টায় এবং চলে বেলা ২টা পর্যন্ত। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সেবাগ্রহীতারা এতে অংশ নেন। শুনানিতে পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাকে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হলেও তিনি অসৌজন্যমূলক জবাব দেন। তার এই অশোভন আচরণের কারণে গণশুনানিতেই তাকে স্থায়ীভাবে বরখাস্ত করার সুপারিশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু