সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৮:৩৮:৩৬ পূর্বাহ্ন
আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ
সুনামকণ্ঠ ডেস্ক :: নিবন্ধন স্থগিত থাকলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ। তিনি বলেন, নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে এবং তা বাতিল বা প্রত্যাহার না হলে দলটি কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না। সোমবার বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রের ‘ভোটার তালিকা হালনাগাদ - ২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ বিষয়ক এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। কমিশনার মাছউদ বলেন, সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করেছে। এখন এই স্থগিতাদেশ প্রত্যাহার বা বাতিল না হলে, আওয়ামী লীগের সামনে নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আওয়ামী লীগ ছাড়া একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে কি না, সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি। তবে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন স¤পন্ন করতে প্রস্তুত রয়েছে। উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক কর্মসূচি চালাতে পারবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু