সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:২১:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:২১:৩১ অপরাহ্ন
ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য’র নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে দিরাই সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। রবিবার সকালে দিরাই সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদল নেতারা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত, মূল ঘাতকসহ সব অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি তারা একটি নিরাপদ শিক্ষাঙ্গন গঠনের আহ্বান জানান। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক সালমান মিয়া, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মবিন চৌধুরী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান, কলেজ ছাত্রদলের সদস্য সামসুল ইসলাম, নাইম মিয়া ও রুমান আহমদ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি