সুনামগঞ্জ , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন দিরাই প্রেসক্লাবের কমিটি গঠন সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা নোবেল শান্তি পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত নাভি পিল্লাই ৬৪ জেলায় কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ আজ শুভ মহালয়া আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণের অভিযোগ সুনামগঞ্জে বাণিজ্য মেলা ঘিরে নতুন প্রত্যাশা প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপিত সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আসছে ৩৩ কোটি টাকার যন্ত্রপাতি পথে যেতে যেতে: পথচারী তাহিরপুরে আবারও সংঘর্ষের প্রস্তুতি, লাঠি হাতে পরিস্থিতি শান্ত করলেন এমপি কামরুল ১৮ জন শিক্ষক-কর্মচারীকে বিদায়ী সম্মাননা প্রদান ‎সাচনা বাজারে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন হাইকোর্টের আদেশ স্থগিত, এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয় সুনামগঞ্জ-হবিগঞ্জে সড়ক-সেতু পুনর্নির্মাণে ৩৮৭ কোটি টাকা অনুমোদন জেলা পরিষদ প্রশাসকের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ৫ বছরেও স্থায়ী ঠিকানা পায়নি সুবিপ্রবি, ভাড়া ভবনে চলছে কার্যক্রম মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ৫ গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের জন্য ৫ বছর ধরে অপেক্ষায় ৮০ পরিবার

  • আপলোড সময় : ০২-০৯-২০২৪ ০২:৩৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৯-২০২৪ ০২:৩৭:৫২ অপরাহ্ন
বিদ্যুতের জন্য ৫ বছর ধরে অপেক্ষায় ৮০ পরিবার
সাকির আমিন :: ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর হাদা, দক্ষিণ হাদা ও কুমারদানি গ্রামের ৮০টি পরিবার পল্লীবিদ্যুতের সংযোগের জন্য দীর্ঘ ৫ বছর ধরে অপেক্ষায় রয়েছেন। জানাযায়, ২০১৯ সালে সংশ্লিষ্ট এলাকায় গ্রাহক প্রতি এক হাজার টাকা করে আদায় করে পল্লী বিদ্যুৎ কতৃর্পক্ষ। এলাকায় বৈদ্যুতিক খুঁটি স্থাপন ও লাইন টানা স¤পন্ন হলে গ্রাহকগণ নিজ উদ্যোগে ঘরে ঘরে মিটার স্থাপন করে ৫ বছর ধরে বিদ্যুৎ সংযোগের আশায় ৮০টি পরিবার অন্ধকারে দুর্ভোগ পোহাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, হাদাটিলা গ্রামের ভিতর দিয়ে সামাজিক বনায়নের বনের ভেতর দিয়ে প্রায় দুই শত ফুট বৈদ্যুতিক লাইন টানায় ছাতক বনবিট কর্মকর্তা তুচ্ছ অজুহাতে বাধা নিষেধ দেয়ায় বিদ্যুৎ সংযোগ থেকে বঞ্চিত রয়েছেন গ্রাহকগণ। ফলে বিদ্যুতের তার খুঁটিসহ নানা উপাদান পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, তেমনি সীমান্তবর্তী এসব এলাকার মানুষজন বিদ্যুৎ বঞ্চিত থেকে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন। বিদ্যুৎ সংযোগ বঞ্চিত গ্রাহক আলাল শাহ বলেন, খেয়ে না খেয়ে বিদ্যুৎ সংযোগের টাকা দিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ পাচ্ছি না। আমাদের ভোগান্তির শেষ নেই। বিট ফরেস্ট কর্মকর্তা আইয়ুব খান জানান, আমার আগের অফিসার বাধা দিলেও আমি বিষয়টি দেখবো। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ পল্লী বিদ্যুতের এজিএম জানান, বিট ফরেস্ট অফিসার বাধা-নিষেধ দেওয়ায় আমরা সংযোগ দিতে পারিনি। এখন বিষয়টি দেখবো। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না জানান, সীমান্ত এলাকার সুবিধাবঞ্চিত লোকজনের সাথে এসব করা ঠিক হয়নি। আমি দ্রুত আইনানুগ ব্যবস্থা নিব।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা

সড়কপথে পাচার হচ্ছে লুটের বালু, রাতের আঁধারে অর্ধশতাধিক যানবাহনে বালু পরিবহন, ভিডিও ধারণ করায় সাংবাদিককে হেনস্তা