সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে স্বপ্নের উড়াল সড়ক নির্মাণকাজের উদ্বোধন ৩০ জুলাই বাবার পাশ থেকে নিখোঁজ শিশুর মরদেহ সেফটি ট্যাংক থেকে উদ্ধার, আটক ৪ “ত্রাণ চাই না, বসতভিটা রক্ষায় স্থায়ী সমাধান চাই”

দারিদ্র্য ও বৈষম্য দূর করেই সম্ভব দেশের সার্বিক উন্নয়ন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৫০:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৮:৫০:৫০ পূর্বাহ্ন
দারিদ্র্য ও বৈষম্য দূর করেই সম্ভব দেশের সার্বিক উন্নয়ন
একটি দেশের টেকসই ও সার্বিক উন্নয়নের জন্য কেবল অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট নয়; প্রয়োজন সামাজিক ন্যায়বিচার, সমতা এবং মানবিক মর্যাদার নিশ্চয়তা। আজকের বাস্তবতায় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হলো দারিদ্র্য ও বৈষম্য। দারিদ্র্য কেবল আর্থিক সংকট নয়, এটি এক ধরনের সামাজিক নিপীড়নের নামও। দারিদ্র্যপীড়িত মানুষ শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান ও কর্মসংস্থানের মতো মৌলিক অধিকার থেকেও বঞ্চিত থাকে। অপরদিকে, ধনী ও প্রভাবশালী গোষ্ঠী সমাজের অধিকাংশ স¤পদ ও সুযোগের অধিকারী হয়ে বৈষম্যের নতুন মাত্রা তৈরি করে। এই বৈষম্য সমাজে হতাশা, অসন্তোষ ও অপরাধপ্রবণতা বাড়িয়ে দেয়, যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। বাংলাদেশের উন্নয়নের চিত্র যতটা আশাব্যঞ্জক, বাস্তবতা ততটাই বৈচিত্র্যময়। শহর ও গ্রামের মধ্যে, ধনী ও গরিবের মধ্যে, নারী ও পুরুষের মধ্যে, শিক্ষিত ও অশিক্ষিতের মধ্যে এখনো ¯পষ্ট বৈষম্য বিরাজমান। এই বৈষম্য দূর করা না গেলে উন্নয়নের সুফল সমাজের সকল স্তরে পৌঁছানো সম্ভব নয়। আমরা মনে করি, সবার জন্য মানসম্মত শিক্ষা সহজলভ্য করতে হবে। প্রযুক্তিনির্ভর শিক্ষা, কৃষিভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং ছোট ও মাঝারি শিল্পে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব হ্রাস করতে হবে। তরুণদের জন্য প্রশিক্ষণ ও উদ্যোক্তা হওয়ার পরিবেশ গড়ে তুলতে হবে। পাশাপাশি দরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে শক্তিশালী করা, ন্যায়সঙ্গত করনীতি প্রণয়ন ও স¤পদের সুষম বণ্টন নিশ্চিত করা। দুর্নীতি রোধে কঠোর অবস্থান নিতে হবে এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে, যাতে দেশের প্রতিটি নাগরিক নিজেকে রাষ্ট্রের অংশীদার হিসেবে ভাবতে পারে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানবিক উন্নয়নেও সমান গুরুত্ব দিতে হবে। কারণ উন্নয়ন তখনই অর্থবহ হয়ে ওঠে, যখন তা সমাজের সব শ্রেণি-পেশার মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনে। অতএব, দারিদ্র্য ও বৈষম্য দূর করাই হবে দেশের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। এই বাস্তবতা উপলব্ধি করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে, যখন দেশের প্রতিটি মানুষ উন্নয়নের সুফল সমানভাবে উপভোগ করতে পারবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি