সুনামগঞ্জ , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না ন্যায়বিচারের দাবি বাদীর, হয়রানির অভিযোগ এলাকাবাসীর বিশ্বম্ভরপুরে অবৈধ জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস সুবিপ্রবি’র ভিসি অপসারণ ও স্থায়ী ক্যাম্পাস সদর উপজেলায় বাস্তবায়নের দাবি নির্যাতিত ৬ শতাধিক নেতাকর্মী নিয়ে আজ হাওরে আনন্দভ্রমণে যাচ্ছেন এমপি কামরুল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে ১১ দল

হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৮:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০১:০৮:৪৬ পূর্বাহ্ন
হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সাদেক মিয়া বলেছেন, সরকার ঘোষিত ন্যূনতম মূল মজুরি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র, সার্ভিস বুক অবিলম্বে চালু করতে হবে। তিনি বলেন, সাম্রাজ্যবাদী পরিকল্পনার অংশ হিসাবে মায়ানমারের সাথে করিডোর স্থাপন করা যাবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুরঞ্জিত দাসের সভাপতিত্বে ও টিটু দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নকুর দাস জহর, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সৌরভ ভূষণ দেব, গণতান্ত্রিক মহিলা সমিতি সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি দীপ্তি সরকার, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আমির উদ্দিন, হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের লিলু মিয়া, মো. পপলু প্রমুখ। কর্মী সম্মেলনে সুরঞ্জিত দাসকে সভাপতি ও টিটু দাসকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি বদিউজ্জামান, সহ-সাধারণ স¤পাদক মো. স্বপন, সাংগঠনিক স¤পাদক মো. পপলু, কোষাধ্যক্ষ মো. জিয়াউর রহমান, প্রচার সম্পাদক আল আমিন, দপ্তর সম্পাদক মো. আলী, সদস্য লিটন দাস। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম

সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম