সুনামগঞ্জ , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলা : আদালতে নির্দোষ দাবি আরিফ, গউস ও বাবরের নদী খনন উপেক্ষিত ইউনূস সরকারের দুর্নীতির তদন্ত করবে সরকার সুনামগঞ্জে অবৈধ ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ ড. ইউনূস, সাবেক উপদেষ্টা ও প্রেস সচিবের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করলো অস্ট্রেলিয়া স্কুল ফিডিং কর্মসূচিতে দুরবস্থা লোডশেডিংয়ে ভোগান্তি চাহিদার তুলনায় বিদ্যুৎ ঘাটতি বৃষ্টিতেই জলাবদ্ধতা, ছাতক পৌরবাসীর দুর্ভোগ চরমে নিহতদের পরিবারের পাশে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল, আর্থিক অনুদান প্রদান

জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:৫৩:৫৭ পূর্বাহ্ন
জামিন মিলেনি, ৬ আওয়ামী লীগ নেতা কারাগারে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদকসহ আওয়ামী লীগ ও যুবলীগের ছয় নেতার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ মে) দুপুর ১২টার দিকে তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক হেমায়েত উদ্দিন তা নাকচ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি অ্যাড. মল্লিক মইন উদ্দিন সুহেল। কারাগারে পাঠানো ছয় নেতা হলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মো. ফজলুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সদর উপজেলা যুবলীগের সভাপতি এহসান শাহ উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক উকিল আলী। এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার তারা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। তবে আদালত ছয়জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রসঙ্গত, গত বছরের ৪ আগস্ট সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার এক মাস পর, ৪ সেপ্টেম্বর আহত যুবক জহিরের ভাই দ্রুত বিচার আইনে সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় এমএ মান্নানও কারাগারে ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স