সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৮:১৪:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৮:১৪:৩১ পূর্বাহ্ন
অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে সকলের সহযোগিতা চাই : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নূরুল মোমেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হক, পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, অতিরিক্ত পিপি ও জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. শেরেনূর আলী, জেলা জামায়াতের আমীর তোফায়েল আহমদ খান, নায়েবে আমীর অ্যাড. শামছুদ্দীন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়, ডা. সৈয়দ মনোওয়ার আলী, এনএসআই সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। সভায় বক্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি দূরীকরণে ভূমিকা রাখা, অপরাধ প্রতিরোধে আব্দুজ জহুর সেতুতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা, শহরের গুরুত্বপূর্ণ স্থানে সি.সি ক্যামেরা স্থাপন করা, চামড়ার দাম বাড়ানোর ব্যবস্থা, বাজারে ভালমানের চাল সরবরাহ করাসহ নানা বিষয়ে আলোচনা করা হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এবার কৃষকেরা ধানের মূল্য ভাল পেয়েছেন। ধান ও তোলতে পেরেছেন নিরাপদে। তিনি বলেন, আগামী ঈদ-উল-আজহায় যেন পশুর চামড়া ভাল দামে বিক্রি হয় সে বিষয় বিবেচনায় রাখতে হবে। কারণ মাদ্রাসায় সংগৃহিত চামড়া বিক্রি করে শিক্ষার্থীদের থাকা খাওয়ার ব্যবস্থা হয়। তিনি বলেন, ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে রোগীদের ভাল মানের সেবা যাতে পায় সেই ব্যবস্থা করতে হবে। তিনি প্রতিটি সমস্যা সমাধানে সচেতনমহলের সহযোগিতা চান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার