সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার

গোলা ভরে ধান তুলে স্বস্তিতে কৃষক

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:১২:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০৯:০৪:৪৬ পূর্বাহ্ন
গোলা ভরে ধান তুলে স্বস্তিতে কৃষক
বিশেষ প্রতিনিধি ::
শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের তরুণ কৃষক মোশারফ। তাঁর পরিবারের একমাত্র আয়ের উৎস বোরো ফসল। এবার ফসল ভালো হওয়ায় স্বাচ্ছন্দ্য ফিরেছে মোশারফের পরিবারে।
মোশারফ জানান, এবার জমিতে যে ধান হয়েছে তা থেকে পরিবারের চাহিদা পূরণ করে দেড় থেকে দুই লাখ টাকার ধান বিক্রি করতে পারবেন। ধান বিক্রির টাকা দিয়ে বর্ষায় বিকল্প কর্মসংস্থানের জন্য ব্যবসার করার পরিকল্পনা রয়েছে তাঁর। তাই এবারের বোরো মওসুমকে সমৃদ্ধির বছর হিসেবে দেখছেন এই চাষী। অন্যান্য যেকোনো বারের চেয়ে চলতি বছরে বোরো ধানের ফলন ভালো হওয়ায় কৃষক মোশারফের মতো সুনামগঞ্জের কয়েক কৃষক লাখ পরিবারের মুখে ফুটেছে হাসি। যাঁরা ধারদেনা করে জমি চাষ করছিলেন ধানের বাম্পার ফলনে তাদের অনেকই ঋণ শোধ করতে করে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। পরিবারের চাহিদা পূরণ করে উদ্বৃত্ত ধান বিক্রি করে ছেলে-মেয়ের বিয়েসহ পরিবারের নানা কাজ পরিচালনার করার প্রত্যাশা ক্ষুদ্র ও মাঝারি চাষীদের।
তাহিরপুর উপজেলার সুলেমানপুর গ্রামের বুনিয়াদী কৃষক মো. দিলোয়ার হোসেন চলতি মওসুমে ২২ কেয়ার জমি চাষাবাদ করেছিলেন। অনুকূল আবহাওয়ায় উচ্চ ফলনশীল ধানের ফলন ভালো হওয়ায় ফসল পেয়েছেন সাড়ে ৩০০ মণ। চাষাবাদসহ পরিবারের খরচ যোগানে লক্ষাধিক টাকার ঋণগ্রস্ত হলেও ফসল বিক্রি করে সকল দেনা পরিশোধ করেছেন এই চাষী। দিলোয়ার হোসেন বলেন, এবারের মতো বৈশাখ আর পাইনি। কোনো ধরনের বিপত্তি ছাড়াই ফসল গোলায় তুলতে পেরেছি। আবহাওয়া ভালো থাকায় দ্রুতই ধান কাটতে পেরেছি। আমি যে টাকা ঋণ করেছিলাম তা সব শোধ করে ফেলেছি। পরিবারের চাহিদা পূরণ করে আরও ধান বিক্রি করতে পারবো।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিরামপুর গ্রামের কৃষক আমিন আলী বলেন, এবার সোনার বৈশাখ হয়েছে। আমরা কৃষক মানুষ যে ধান পাই, তা দিয়ে সারা বছর সংসার চালাই। এবার যে ধান পেয়েছি তা দিয়ে পরিবারের চাহিদা মিটিয়েও কিছু ধান বিক্রি করতে পারবো। অন্য বছরের চেয়ে এবছর ধানের দামও বাড়তি। সবদিকেই এবার কৃষকরা সুবিধা পেয়েছে বলে জানান তিনি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানাযায়, এবার সুনামগঞ্জে ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন। যার বাজার মূল্য ৫ হাজার ২০০ কোটি টাকা। অনুকূল আবহাওয়ার কারণে ধানের ফলন ভালো হওয়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, সুনামগঞ্জে যে ধান উৎপাদন হয় তা দিয়ে সারাদেশের ১৫ দিনের খাবারের সংস্থান করা সম্ভব। এখানকার ধান স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকে। যা দেশের চালের ঘাটতি পূরণ করতে সহায়ক। এবার সুনামগঞ্জে ধানে বাম্পার ফলন হওয়ায় এলাকার অর্থনীতি চাঙ্গা। যা সার্বিকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে।
এদিকে কোনো ধরনের প্রাকৃতিক বৈরীতা ছাড়াই বোরো ফসল ঘরে তুলতে পারায় জেলাব্যাপী আনন্দ উদযাপনের পাশাপাশি মসজিদ-মন্দিরে প্রার্থনার আয়োজনের কথা জানিয়েছে জেলা প্রশাসন। যার মাধ্যমে স্ব স্ব ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে