সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা বাউল শাহ আবদুল তোয়াহেদের

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০১:০০:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০১:০০:৫৬ পূর্বাহ্ন
অর্থাভাবে চিকিৎসা হচ্ছেনা বাউল শাহ আবদুল তোয়াহেদের
স্টাফ রিপোর্টার :: বাউল সম্রাট শাহ আবদুল করিমের প্রিয় ভাগ্নে বাউল সাধক শাহ আবদুল তোয়াহেদ গুরুতর অসুস্থ। গত ৫ মে তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অর্থাভাবে উন্নত চিকিৎসা হচ্ছেনা এই নিভৃতচারী হতদরিদ্র বাউলের। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ৭ম তলায় মেডিসিন (পুরুষ) বিভাগের ৩৭ নং ওয়ার্ডে বারান্দায় চিকিৎসাধীন আছেন। তার উন্নত চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বাউলের অনুরাগী ও স্বজনরা জানান, স্বশিক্ষিত বাউল সম্রাট শাহ আবদুল করিম তার এই ভাগ্নের মধ্যে প্রখর মেধা-সাধনার প্রচেষ্টা লক্ষ্য করে তাকে তৎকালীন সময়ে সিলেট শহরে এনে পড়ালেখা করান। বাউল মামার আর্থিক সহায়তা ও পৃষ্ঠপোষকতায় তিনি স্নাতক পাশ করেন। মামাকেই মুরশিদ জ্ঞানে ভজন করেন। এরপর থেকেই বাউল সম্রাট শাহ আবদুল করিম প্রিয় ভাগ্নেকে সাথে সাথে রাখতেন। শাহ আবদুল করিমের প্রতিবাদী, নির্লোভ আদর্শের উত্তরাধিকারী হিসেবে তিনি বাউল সমাজে সমাদৃত। সকল লোভ ও লালসার ঊর্ধ্বে ওঠে নীরবে বাউল সাধনা করছেন এই অকৃতদার বাউল শাহ আবদুল তোয়াহেদ। বাউল অনুরাগীরা আরো জানান, শাহ আবদুল করিমের ভাটির চিঠি গীতিগ্রন্থের পা-ুলিপিকার ছিলেন শাহ আবদুল তোয়াহেদ। পরবর্তীতে এটি গ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। এই পান্ডুলিপিটি নিজ হাতে লিখে প্রস্তুত করে দিয়েছিলেন শাহ আবদুল তোয়াহেদ। দীর্ঘদিন তিনি মামার সান্নিধ্যে থেকে এবং উচ্চশিক্ষা লাভের কারণে বাউলগান ও লোকগান নিয়ে ব্যাপক পড়ালেখা করেন। এ কারণে তার গানে বিশেষ গভীরতা প্রকাশ পেয়েছে। প্রায় সাত শতাধিক গান রচনা করেছেন তিনি। দুইশ গানের একটি গ্রন্থ কয়েক বছর আগে প্রকাশিত হয়েছে। গত কয়েক বছর ধরে তার রচিত বিভিন্ন গান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে আসছেন। উজানধল গ্রামে বাউল শাহ আবদুল করিমের পৈতৃক ভিটাতেই বসবাস করেন শাহ আবদুল তোয়াহেদ। তারও শিষ্য ও ভক্ত রয়েছে। তিনি নীরবে হাওরাঞ্চলের বিভিন্ন এলাকায় বাউল সাধনায় রত আছেন। বাউল ভক্তরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ শাহ আবদুল তোয়াহেদ। তিনি ডায়াবেটিস, রক্তশূন্যতাসহ বিভিন্ন রেগে ভোগছেন। আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা নিতে পারছেন না এই বাউল। ফলে দিনদিন আরো অসুস্থতা বাড়ছে। গত ৫ মে ব্রেইন স্ট্রোক করে এখন ওসমানীতে ভর্তি আছেন। তার ভাতিজা নূর বলেন, বাউল শাহ আবদুল তোয়াহেদ ব্রেইন স্ট্রোক করার পর ওসমানীতে নিয়ে এসেছি। আমরা বারান্দায় চিকিৎসাধীন আছি তিনদিন ধরে। চাচার উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে আমরা সাধারণ চিকিৎসাও করাতে পারছিনা। ওসমানী হাসপাতালের মেডিসিন পুরুষ ওয়ার্ডের ইনচার্জ ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, বাউল সাধক শাহ আবদুল তোয়াহেদের চিকিৎসা চলছে। আমরা আরো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪