সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

‘হাওরে পোনা মাছ নিধন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে’- ডিসি ইলিয়াস মিয়া

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৫ ০৪:৩৬:৪০ অপরাহ্ন
‘হাওরে পোনা মাছ নিধন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি থাকবে’- ডিসি ইলিয়াস মিয়া ছবি: সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তানভীর আহমেদ::
সুনামগঞ্জের হাওরাঞ্চলে পোনা মাছ নিধন বন্ধে কঠোর নজরদারি রাখার কথা জানিয়েছেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
রবিবার (৪ মে) এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, ‘হাওরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে পোনা মাছ নিধন বন্ধ করা অত্যন্ত জরুরি।
এই ব্যাপারে জেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং পোনা মাছ নিধনের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
​​​​​তিনি আরও বলেন, ‘স্থানীয় মৎস্য বিভাগ, পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসনকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে, যাতে কেউ একটা পোনা মাছও নিধন করতে না পারে।
এছাড়াও, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, প্রতি বছর শুষ্ক মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে কিছু অসাধু ব্যক্তি কারেন্ট জাল ও অন্যান্য অবৈধ উপায়ে পোনা মাছ নিধন করে থাকে। এর ফলে হাওরের মাছের বংশবৃদ্ধি ব্যাহত হয় এবং জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
জেলা প্রশাসনের এই কঠোর পদক্ষেপ হাওরের মৎস্য সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স