সুনামগঞ্জ , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ , ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য তাহিরপুরে চাঁদাবাজির প্রতিবাদে নৌপরিবহন ধর্মঘট, ব্যবসায় স্থবিরতা জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জগন্নাথপুরে বেহাল সড়কে চরম ভোগান্তি মামলা করায় ৬ জনকে কুপিয়ে জখম, আইসিইউতে ২ হাছননগর সড়কের সংস্কারকাজ উদ্বোধন ঢলে ভেসে আসা কয়লা কুড়িয়েই চলে পাঁচ হাজার মানুষের জীবন সুবিপ্রবি’র নতুন ভিসি অধ্যাপক জাকির হুসাইন দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে ‘প্যারেন্ট সার্কেল’ ও ‘বন্ধু রেজিস্টার’ সুবিপ্রবির উপ-উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী হাওরাঞ্চলের শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে

জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মে দিবস পালিত

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ১২:৫৮:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ১২:৫৮:২০ পূর্বাহ্ন
জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মে দিবস পালিত
মহান মে দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শহরের উকিলপাড়াস্থ দলীয় কার্যালয় হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। জাতীয় শ্রমিক পার্টির সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও জাতীয় শ্রমিক পার্টির অন্যতম সদস্য সেলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য সাইফুর রহমান সমছু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজির হোসেন মাস্টার, গোলাম হোসেন অভি, হারুন মিয়া, অ্যাডভোকেট শাহ্ আলম (তুলিপ), জেলা জাতীয় পার্টির সদস্য ওমর ফারুক, আব্দুল মতিন জহুর মিয়া, এমদাদুল হক দিলরব, সফিকুল আলম উজ্জ্বল, সাইদুল ইসলাম, আমির হোসেন, এনামুল হক শাহরুক, নুরুল ইসলাম, মো. আব্দুল বারি রুহেল, মো. আরিফ জাহান, জুবায়ের আহমদ পারভেজ, শ্রমিক নেতা নুর মিয়া, শ্রমিক নেতা আকিনুর, আইয়ুব আলী প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টির সরকারের আমলে সবচেয়ে বেশি শ্রমিকদের মূল্যায়ন করা হয়েছে। শ্রমিকরা যখন যা চেয়েছেন জাতীয় পার্টি সরকার তাই করেছে, বেকার শ্রমিকদের জন্য বিনামূল্যে রিকসা, গাড়ি বিতরণ করা হয়েছে। শুধু তাই না অসহায় শ্রমিকদের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নেওয়া হয়েছিল। যাতে শ্রমিকরা তাদের ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন। জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে বেকারত্ব দূর করার পাশাপাশি শ্রমিকদের সচ্ছল হওয়ার ব্যবস্থা গ্রহণ করবে। অ্যাডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল) বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের হলেন শ্রমিকবান্ধব একজন রাজনীতীবিদ। জিএম কাদের দেশ পরিচালনার সুযোগ পেলে দেশের কোন শ্রমিক বেকার থাকবে না। তাই জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতকে শক্তিশালী করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪