সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষককে অব্যাহতি

  • আপলোড সময় : ৩০-০৪-২০২৫ ০১:৫২:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৪-২০২৫ ০১:৫৪:৪০ অপরাহ্ন
এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষককে অব্যাহতি
বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’র পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে দীর্ঘ সময় অবস্থানসহ নানা অনিয়মের অভিযোগে পরীক্ষা কেন্দ্র থেকে দায়িত্বরত শিক্ষক জাহাঙ্গীর আলমকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি শক্তিয়ারখলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক।
গত মঙ্গলবার সকালে উপজেলার বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রসায়নসহ আরো ২টি বিষয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মফিজুর রহমান এবং বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব চন্দ্র শেখর সরকার এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্র সচিব জানান, চলতি বছর ৪৪৫ পরীক্ষার্থীর পরীক্ষা বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বম্ভরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলমান রয়েছে। অভিযুক্ত শিক্ষককে আগামী পরীক্ষাগুলো থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ