সুনামগঞ্জ , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ গণমাধ্যম, পুলিশ ও প্রবাসীদের উদ্যোগে অসহায় সাজু মিয়ার মুখে হাসি হাওরপাড়ে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আশ্বাস যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষে আহত ১২, সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর ১০টি পৌরসভার পানি সরবরাহ লাইনে ত্রুটি, দুর্ভোগে ৬ শতাধিক গ্রাহক স্থানীয় সরকার নির্বাচন : আগস্টের শেষে তফসিল, অক্টোবরে ভোটের চিন্তা হাওরে কৃষকের নিরানন্দ ঈদ তোফায়েল আহমেদ আর নেই আমার রাজনীতির মূল লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা : এমপি কামরুল

সর্ষের ভেতরেই ভূত, আগে ভূতকে তাড়াতে হবে

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ০৪:৩০:৫৫ পূর্বাহ্ন
সর্ষের ভেতরেই ভূত, আগে ভূতকে তাড়াতে হবে
‘দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনাও বিস্মিত হবেন : রিজভী’ উদ্ধৃতিচিহ্নাবদ্ধ বাক্যটি একটি সংবাদপ্রতিবেদেনের শিরোনাম। প্রতিবেদনের ভেতরে আর কী কী আছে পাঠ করার কোনও দরকার নেই। কারণ সেগুলো পুঁজিবাদী সমাজসাংস্থিতিক পরিসরে সম্পদ চুরি, লুটপাট কিংবা আত্মসাতের বিভিন্ন প্রকার-প্রকরণের বিবরণ ভিন্ন অন্য কীছু হবার কথা নয়। সেটা বর্তমান মুক্তবাজার অর্থনীতির ভেতরে একটি পচেগলে যাওয়া দুর্গন্ধময়তার পরিসরে মাছির মতো ভনভন করে ঘুরে বেড়ানো বয়ান। ‘দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির কথা শুনলে হাসিনা বিস্মিত হবেন’ বলে মনে হয় না। কারণ ভারতে চলে যাওয়ার আগে তিনি নিজেইে বলেছেন, তার বাড়ির কর্মচারি হাজার কোটি টাকার মালিক হয়ে হেলিকাপ্টারে ঘুরে বেড়ায়। অর্থাৎ আইন প্রয়োগের ব্যবস্থাপনা প্রভুভক্ত কুকুরের মতো কেবল লেজ নাড়িয়েই তৃপ্তি লাভ করেছে এবং প্রকারান্তরে প্রমাণ করেছে, রাজনীতি অর্থনীতির ঘনীভূত রূপ। চুরি, ডাকাতি, লুটপাটের অর্থনীতির ভেতরে রাজনীতিটা তাই হেনতেন প্রকারণে হয়ে উঠে পুরোপুরি আত্মসাৎনির্ভর, অর্থাৎ সম্পদ চুরি ও পাচার করার করার রাজনীতি। রাজনীতির এই পরিপ্রেক্ষিতে উপেদেষ্টা, উপদেষ্টার এপিএস, কিংবা তার পিয়ন-- সে তিনি যেই হান না কেন-- কেউই সর্বাস্তৃত আত্মসাতের প্রলয়ঙ্করী প্রভাব থেকে রেহাই পেতে পারেন না। বরং ‘যে যায় লঙ্কায় সেই হয় রাবণ’ প্রবাদটি প্রতিপন্ন করতে পারঙ্গমতা প্রদর্শনে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। অন্তত মুক্তিযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের আর্থরাজনীতিক বিকাশ তার মূর্তিমান দৃষ্টান্ত। অনেকেই এমন আছেন যারা এমন সব কা-কারখানা দেখে কখনওই অবাক হন না বরং নীরব থাকেন। কারণ তাঁরা মনে করেন, এই দেশে একটি কাঠামোগত সহিংসতার রাজনীতিক প্রকরণকে প্রতিষ্ঠিত করে রাখা হয়েছে, সহজে তার বিরোধিতা করা যায় না এবং ক্ষেত্রবিশেষে এবংবিধ বিষয়ে সরবতা স্ববিপদ আমন্ত্রণে সহায়ক হয়ে উঠে। তাই মনে হয়, রিজভী বা ফরহাদ মযহার অথবা অন্য কেউ কেউ এসব আত্মসাৎ সংক্রান্ত রাজনীতি বিষয়ে উচ্চবাচ্য করবেন এবং সেটা চলতেই থাকবে যতোদিন না সম্পদ আত্মসাতের অর্থনীতির পরিসরে গড়ে উঠা চুরি করার রাজনীতি বন্ধ না হবে। এই চুরি করার রাজনীতি বন্ধ করতে হলে, অর্থনীতির আমূল সংস্কার চাই, যে সংস্কারটা হবে অর্থনীতির ভেতরে মানুষ কর্তৃক মানুষ শোষণের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ে দ-য়মান হওয়া। তা হলেই শিক্ষা, স্বাস্থ্য খাত অথবা সংবিধান, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি সংস্কারের প্রয়োজন পড়বে না। বৈষম্যবিরোধী আন্দোলন করে বৈষম্য টিকিয়ে রাখার রাজনীতির ভেতরে নাক ডুবিয়ে রেখে-- উপদেষ্টা, প্রধানমন্ত্রী কিংবা তাদের এপিএস কিংবা পিয়ন যাই বলুন-- কাউকেই দুর্নীতি থেকে বিরত রাখ যাবে না। অর্থনীতি ও রাজনীতির প্রয়োগের মধ্য দিয়ে দুর্নীতিকে মানুষের একমাত্র বাঁচার অবলম্বন করে তোলে দুর্নীতি নির্মূলের প্রহসন করা যায় বটে, কিন্তু দমন করা যায় না। একেই বলে সর্ষের ভেতরে ভূত। তাই বলি, আগে এই সর্ষের ভেতরের ভূতকে তাড়াতে হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স