সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ

ধর্মপাশা ও মধ্যনগরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৫ ১২:৩৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ১২:৩৮:১৪ পূর্বাহ্ন
ধর্মপাশা ও মধ্যনগরে বোরো ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় সরকারি খাদ্যগুদামে কার্ডধারী প্রকৃত কৃষকদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে গত বৃহ¯পতিবার থেকে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ওইদিন বেলা ১২টার দিকে উপজেলার ধর্মপাশা খাদ্যগুদামে ধর্মপাশা গ্রামের বাসিন্দা কৃষক নূরুল হুদার এক হাজার ৫২০ কেজি ধান সংগ্রহের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ইউএনও জনি রায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সাংবাদিক গিয়াস উদ্দিন রানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সুনামগঞ্জ জেলা কমিটির সদস্য মহি উদ্দিন আরিফ প্রমুখ। অপরদিকে একইদিন বিকেল তিনটার দিকে উপজেলার মধ্যনগর খাদ্যগুদামে মধ্যনগর গ্রামের বাসিন্দা কৃষক মাধব মালাকারের এক হাজার ৫২০ কেজি ধান সংগ্রহের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে ইউএনও উজ্জ্বল রায় এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা কৃষি কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, মধ্যনগর উপজেলার খাদ্য নিয়ন্ত্রকের অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, সাংবাদিক এম এ মান্নান, অমৃত সামন্ত প্রমুখ। ধর্মপাশা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মিজানুর রহমান ও মধ্যনগর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) আবদুল হক বলেন, ধর্মপাশা খাদ্যগুদামে এক হাজার ৩৫ মেট্রিক টন ও মধ্যনগর খাদ্যগুদামে এক হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৬টাকা ও প্রতি মণ ধান এক হাজার ৪৪০ টাকা দামে প্রত্যেক কার্ডধারী কৃষক সর্বনি¤œ ১২০ কেজি ও সর্বোচ্চ ৩৮ মণ ধান গুদামে বিক্রি করতে পারবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান সংগ্রহ কার্যক্রম চলবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প