সুনামগঞ্জ , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক

উন্নয়নের স্বার্থে প্রশাসনিক প্রতিষ্ঠানে জনবল বাড়াতেই হবে

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ১২:০৬:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ১২:০৬:৩৩ পূর্বাহ্ন
উন্নয়নের স্বার্থে প্রশাসনিক প্রতিষ্ঠানে জনবল বাড়াতেই হবে
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এই সমস্যাটি কেবল দোয়ারাবাজারে নয়, দেশের সর্বত্র, সকল সরকারি-বেসরকারি প্রশাসন প্রতিষ্ঠানের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান আছে বলে কেউ কেউ অভিমত প্রকাশ করেন, কোনও পরিসংখ্যানের তোয়াক্কা না করেই। আসলে সেটার দরকারও পড়ে না। এমনিতেই বোঝা যায় যে, দেশে কার্যক্ষম মানুষের বেকারত্ব কম নয় বরং বেশিই, যে কারণে কাজ না পেয়ে লোকেরা উপার্জনের জন্যে বৈধ-অবৈধ উপায়ে দেশের বাইরে চলে যাচ্ছে। এতে হিতে বিপরীতও হয়েছে। বাইরে গিয়ে কেউ কেউ নিজের জীবনকে বিপন্ন করছে ও ক্ষেত্রবিশেষে লাশ হয়ে ফিরছে। সম্প্রতি রাশিয়া গিয়ে যুদ্ধ ক্ষেত্রে চাকরি করে লাশ হয়ে ফিরেছে গণমাধ্যমান্তরে এমন মর্মন্তুদ সংবাদ পাওয়া গেছে। অথচ এই দেশ সতেরো কোটিরও অধিক জনসংখ্যার দেশ, এখানে তরুণ বয়সের মানুষেরও অভাব নেই। এদেশে শস্তায় মানুষের শ্রম শোষণ করার অর্থনীতি গড়ে তোলতে গিয়ে দেশে কারিগরি জ্ঞানবঞ্চিত শিক্ষিত মানুষ তৈরি করা হয়েছে এবং বিপরীতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থাননের পরিসরকে সংকুচিত করে বেকারত্বের হারকে ক্রমাগত বাড়িয়ে তোলা হয়েছে। জনবল সংকট নিরসনের জন্যে অর্থাৎ বেশি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্যে টাকার সংস্থান না হলেও বিদেশে টাকা পাচারের ক্ষেত্রে টাকার সংস্থানের কোনও ঘাটতি পড়ে না। পরিতাপের বিষয়, দেশের অর্থনীতিটাকে এমন করেই গড়ে তোলা হয়েছে। এখানে তাই দুর্নীতির রমরমা অবস্থা বিরাজ করে সব সময়ই। অর্থাৎ প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতির আখড়ায় পর্যবসিত করে আমলাতান্ত্রিক মুৎসুদ্দি পুঁজির বহর বাড়ানোকে প্রাধান্য দিয়ে দুর্নীতিতে বিশ^সেরার অভিধা পেতে এই দেশ কার্পণ্য করে নি, যদিও কার্পণ্য করেছে দেশের কর্মক্ষম মানুষকে দক্ষ জনবল হিসেবে তৈরি করে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলতে, উৎপাদনে দক্ষ কলকারখানা গড়ে তোলতে। যথার্থ অর্থে এই ব্যর্থতা দেশের নয়, অর্থাৎ দেশের বেসরকারি মানুষের নয়। যারা রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে এই দেশটাকে পরিচালনা করেন, ব্যর্থতা আসলে তাঁদের। রাজনীতির লক্ষ্য বেসরকারি মানুষের জীবনমানের উন্নয়নের লক্ষ্যে পরিচালিত না হলে উন্নয়নের নামে দেশের মানুষের ভোগান্তি কেবল বাড়েই, নিপীড়নের শেষ হয় না। কেউ কেউ বলেন, কোনও দেশে সরকারি প্রতিষ্ঠানে জনবল সংকটের অর্থ হলো, দেশটিতে উন্নয়নের নামে প্রতারণা করে প্রকারান্তরে অনুন্নয়নকে প্রতিষ্ঠিত করা হয়েছে, অধিপতি শ্রেণির স্বার্থ ও আধিপত্য বিস্তারের অভিপ্রায়ে। সাধারণ বেসরকারি মানুষের নি¤œমানের জীবন নিশ্চিত করার বিনিময়ে অধিপতি শ্রেণির উচ্চমানের বিলাসবহুল জীবন নিশ্চিত করাই এবংবিধ রাজনীতির একমাত্র লক্ষ্য। এই রাজনীতি পরিহার করতে হবে। তবেই কোনও প্রশাসনিক প্রতিষ্ঠান- তা শিক্ষা, স্বাস্থ্য কিংবা অন্য যে কোনও সংস্থানই হোক-- জনবল সংকটের সমস্যায় ভোগবে না। ভুলে গেলে চলবে না, বেকারত্ব জিইয়ে রেখে, দেশের ভেতরে লুটেরা শ্রেণির সৃষ্টি করা সম্ভব, বেকারত্ব দূর করে দেশোন্নয়ন সম্ভব নয়। সুতরাং জনবল বাড়াতেই হবে। জনবল বাড়াতে না পারলে স্বাভাবিকভাবেই উন্নয়নও পিছিয়ে থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা

‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা