সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জামালগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০৬:২৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০৬:৩০:০২ অপরাহ্ন
জামালগঞ্জে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সরকারী ভাবে কৃষকের ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে
চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১৬শ ৩৩ মেট্রিকটন ধান ক্রয় করা হবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় জামালগঞ্জ উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিক ভাবে ধান সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূর।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা বিউটন চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আম্বিয়া আহমদ, উপজেলা বিএনপি নেতা এমদাদুল হক আফিন্দী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা রূপক রঞ্জন তালুকদারসহ স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ২৪ এপ্রিল থেকে শুরু করে ৩১ আগষ্ট পর্যন্ত প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ক্রয় চলবে। একজন কৃষক তার কৃষিকার্ডে ১৪% আদ্রতায় সর্বোচ্চ ৩৮ মণ ও সর্বনিম্ন ১২০ কেজি ধান সরকারী গোদামে বিক্রি করতে পারবেন। উপজেলার ৬ টি ইউনিয়নের কৃষকদের অনলাইনের পাশাপাশি উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকেও তালিকাভুক্ত কৃষকদের আগে আসল আগে পাবেন ভিত্তিতে ধান সংগ্রহের কথা জানান খাদ্য গুদাম কর্তৃপক্ষ।
উদ্বোধনকালে উপজেলার নয়াহালট গ্রামের কৃষক মুজিবুর রহমানের ধান ওজন, মাণ ও মূল্যশীটের (WQSC) মাধ্যমে বিল প্রদান করে ধান সংগ্রহ শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স