সুনামগঞ্জ , বুধবার, ১৭ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু সরকারের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর বাজেট প্রত্যাখ্যান করে এনডিএফ’র বিক্ষোভ পাটের বস্তা সংকটে ধান সংগ্রহ কার্যক্রম বন্ধ, ভোগান্তিতে কৃষক চিলাই নদীর বেড়িবাঁধে ধস, ঝুঁকিতে অর্ধশত গ্রাম দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ বিদ্যালয়ে ক্লাস নিলেন ইউএনও : ইংরেজিভীতি দূর করতে ব্যতিক্রমী উদ্যোগ সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ০৮:০৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ০৮:০৬:৫২ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: জনতা চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চোখের সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ২২ এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ শহরের ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত অসহায়, দুস্থ রোগীদেরকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে ষোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার চন্দ। জনতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি, সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ গোলাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, মানব সেবাই উত্তম সেবা। তাই মানুষের সেবা করার জন্যই আমরা এই দৃষ্টি প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছি। তিনি আরও বলেন, সুনামগঞ্জের কৃতী সন্তান ডাচ্-বাংলা ব্যাংকের শ্রদ্ধেয় এমডি ও সিইও আবুল কাশেম মোহাম্মদ শিরিন স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় ডাব্-বাংলা ব্যাংকের অর্থায়নে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার সকল এলাকার দরিদ্র জনগোষ্ঠীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন হচ্ছে। এছাড়াও ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক সহায়তায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ডাচ্-বাংলা ব্যাংকের এমডি স্যারের এই যুগান্তকারী অবদান, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসচ্ছল জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, এই কাজের বিনিময়ে আমাদের চাওয়া-পাওয়ার কিছুই নাই। আপনারা শুধু ডাচ্-বাংলা ব্যাংক এবং আমাদের এমডি স্যারের জন্য দোয়া করবেন। কারণ মানুষের দোয়া অনেক শক্তিশালী। আমি মনে করি আপনাদের দোয়ার মাধ্যমেই সবকিছু আল্লাহর আরশ পর্যন্ত পৌছানো সম্ভব। এসময় আরও উপস্থিত ছিলেন জনতা চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ঊর্মি পাল। বাচাইকৃত সকল ছানি রোগীদের জনতা চক্ষু হাসপাতালের অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জনের মাধ্যমে উন্নত প্রযুক্তির কৃত্রিম ল্যান্স সংযোজনসহ ছানি অপারেশন করা হবে। এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চোখে ছানি পড়া ৩৫ জন ও সাধারণ চক্ষু রোগীসহ মোট ৯৮ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। স্থানীয় জনসাধারণ, জনতা চক্ষু হাসপাতাল ও ডাচ্-বাংলা ব্যাংক পিএলিস’র এই মহতী কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু

দীর্ঘ প্রতীক্ষার অবসান, জামালগঞ্জে সুরমা নদীর ওপর হচ্ছে সেতু