সুনামগঞ্জ , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদর হাসপাতালে ১০ শয্যার আইসিইউ কার্যক্রম উদ্বোধন অবৈধভাবে তিন কালভার্ট বন্ধের অভিযোগ, জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে ১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় শিশুশ্রমকে ‘লাল কার্ড’ দেখানোর আহ্বান কাজের তথ্য দিতে অপারগতা! সাংবাদিককে হুমকি-ধমকি এআই ক্যামেরা ‘কাল’ হলো বেনজীরের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের ‘হাওর সুরক্ষা ও পানি ব্যবস্থাপনা’ মডেল সেরা প্রস্তাবিত বাজেট অধিক ঋণনির্ভর, অবাস্তবায়নযোগ্য ও লুটপাটের : জামায়াত সুবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ১০ দিনের আল্টিমেটাম কারা নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুলের আনন্দ ভ্রমণ কালো টাকা সাদা করার সুযোগ নেই, ভুল বোঝাবুঝি হয়েছে : এনবিআর চেয়ারম্যান হাঁটু সমান কাদা, চলাচলে চরম দুর্ভোগ : পশ্চিম টিলাগাঁও সড়ক সংস্কারের দাবি হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে দোয়ারাবাজারে গণশুনানি হাওরের জন্য জলবায়ু খাতে ১,২০০ কোটি টাকা, ফিরছে টাঙ্গুয়ার সহব্যবস্থাপনা প্রকল্প শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজারের আয়ের টাকা কোথায় যায়, হিসেব চাইলো জেলা প্রশাসন হাওরাঞ্চলের জন্য ২,৫০০ কোটি টাকা বরাদ্দ, কোন খাতে কত দাম বাড়তে পারে, কমতে পারে যেসব পণ্য ও সেবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ইউরোপগামী পথে মৃত্যু থামছে না, পাঁচ মাসেই প্রাণহানি ১৩০০ ছাড়াল

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী

  • আপলোড সময় : ২১-০৪-২০২৫ ০৭:১৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৪-২০২৫ ০৭:১৭:২৩ পূর্বাহ্ন
মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সরিয়ে দিল সেনাবাহিনী
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা না দেওয়ার অভিযোগ তুলে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার এক ঘণ্টা পর ১১টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী গিয়ে শিক্ষার্থীদের সরিয়ে দেয়। দাবি পূরণ না হওয়ায় মেডিকেল কলেজের সামনে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মদনপুর এলাকায় সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে অবরোধ করছিলেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় দিকে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে সুনামগঞ্জ সেনা ক্যা¤েপর মেজর মেজবাহ জানান, সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের ফলে দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। সেনাবাহিনীর সদস্যরা এসে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। অপরদিকে, সড়ক থেকে সরে গিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হয় সেনাবাহিনীর লাঠির আঘাতে শিক্ষার্থীদের অনেকেই আহত হয়েছেন। তারা এই ঘটনার বিচার দাবি করেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র সাইদুল বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। কিন্তু সেনাবাহিনী এসে আমাদের উপর লাঠিচার্র্জ করে। আমরা আমাদের দাবি আদায়ে অনড় রয়েছি। আমরা এই হামলার বিচার চাই। সুনামগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ ভুইঞা বলেন, শিক্ষার্থীদের দাবি বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। ইতোমধ্যে তাদের ওয়ার্ড ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারা ক্লাসে ফিরছে না। তারা শিক্ষকদের কথা না মেনে রাস্তায় নেমে আসছে। আমরা চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কিন্তু এখনো শিক্ষার্থীদের কন্ট্রলে আনা সম্ভব হচ্ছে না। সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে আমার কিছু শিক্ষার্থী আহত হয়েছে। এর আগে ১৫ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করে মানববন্ধন ও পরের দিন সড়ক অবরোধ করে টানা ৪ দিন বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক গ্রেফতার